করোনা আবহে কাজে ফিরছেন পুরুষরা, এনআরইজিএসে কমছে মহিলাদের যোগদান
করোনা আবহে কাজে ফিরছেন পুরুষরা, এনআরইজিএসে কমছে মহিলাদের যোগদান
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের (এনআরইজিএস) আওতাধীন কর্ম উৎপাদনশীলতায় মোট কর্মদিবসে মহিলাদের যোগদান চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ৫২.৪৬ শতাংশে নেমে গিয়েছে, যা গত আট বছরে এতটা নিম্নগামী হয়েছে। সরকারিভাবে এমন তথ্য জানানো হয়েছে।

২০১৩–১৪ সাল থেকে কমছে মহিলাদের অবদান
এনআরইজিএস-এর পোর্টালে ২৪ অগাস্ট পর্যন্ত উপলব্ধ বিশ্লেষণ করা তথ্য থেকে জানা গিয়েছে যে ২০১৩-১৪ (৫২.৮২%) সাল থেকে মহিলাদের অবদান ক্রমাগত নিম্নগামী, যখন থেকে বর্তমানে সংখ্যাগুলি উপলব্ধ। তথ্যে দেখা গিয়েছে যে ২০১৩-১৪ সাল থেকে স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০১৬ সালে এসে তা ৫৬.১৬ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় তা ২.২৪ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে। প্রসঙ্গত, এনআরইজিএসের অন্তর্গত কর্মী সংখ্যা ১৩.৩৪ কোটি এবং তার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৬.৫৮ কোটি বা ৪৯ শতাংশ।

এ বছর হ্রাস পাওয়ার কোনও কারণ জানা যায়নি
এ বছর মহিলাদের অবদান কেন হ্রাস পেয়েছে সে বিষয়ে কোনও সরকারি কারণ না দর্শালেও সূত্র বলছে মহামারির কারণে অর্থনৈতিক দুরাবস্থা পরিস্থিতিতে অধিকাংশ পরিযায়ী শ্রমিক তাঁদের গ্রামে ফিরে গিয়েছেন তবে পুরুষদের ক্রমবর্ধমান অংশগ্রহণের কারণে মহিলাদের যোগদানে তা প্রভাব ফেলেছে। তথ্যের খবর, চলতি বছরে ২৮০.৭২ কোটি ব্যক্তিদিবস লক্ষ্যমাত্রার বিপরীতে, ইতিমধ্যে ১৮৩ কোটিরও বেশি ব্যক্তিদিবস তৈরি করা হয়েছে যা গ্রামীণ ভারতে সঙ্কটের ইঙ্গিত দেয়। দেশজুড়ে এই আর্থিক বছরে মোট ব্যক্তিদিবসে মহিলাদের অবদান হ্রাস পেয়েছে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এবং ১৪টি রাজ্যে প্রান্তিক বৃদ্ধি পেয়েছে।

বেশ কিছু রাজ্যে অস্বাভাবিক হারে কমেছে মহিলাদের অবদান
মহিলাদের অবদানের হ্রাসের জাতীয় গড় যেখানে ২.২৪ শতাংশে দাঁড়িয়ে রয়েছে, সেখানে অন্ধ্রপ্রদেশে তীব্রভাবে হ্রাস হয়েছে ৩.৫৮ শতাংশ, গত বছর এ রাজ্যে ৬০.০৫ শতাংশ ছিল যা এ বছর দাঁড়িয়েছে ৫৬.৪৭ শতাংশে। এরপর পশ্চিমবঙ্গ (৩.৩২ শতাংশ), তেলঙ্গানা (২.৬২) এবং হিমাচল প্রদেশ (২.৪৪ শতাংশ) রয়েছে। অন্যদিকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মেঘালয়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, বিহার, রাজস্থান, জম্মু-কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই হ্রাস দেখা গিয়েছে।

যে সব রাজ্যে অবদান বেশি
মহিলাদের অবদান বেশি রয়েছে এমন রাজ্যগুলি হল মিজোরাম, মধ্যপ্রদেশ, মণিপুর, গুজরাত, কেরল, ওড়িশা, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসম, কর্নাটক, পুদুচেরি, গোয়া, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা। যার মধ্যে চলতি বছরে মোট ব্যক্তি দিবসে মহিলাদের অবদান সবচেয়ে বেশি দেখা গিয়েছে কেরলে (৯১.৩৮ শতাংশ), এরপরই রয়েছে পুদুচেরি (৮৭ শতাংশ), তামিলনাড়ু (৮৪.৮২ শতাংশ), গোয়া (৭৫.৭৫ শতাংশ), রাজস্থান (৬৫.৩৫ শতাংশ) ও হিমাচল প্রদেশ (৬০.৩১ শতাংশ)।

মহিলাদের অবদান যেসব রাজ্যে নিম্নগামী
মহিলাদের অবদান অনেকটাই কম জম্মু-কাশ্মীরে (৩০.৭২ শতাংশ)। এরপর রয়েছে উত্তরপ্রদেশ (৩৩ শতাংশ), নাগাল্যান্ড (৩৬ শতাংশ), অরুণাচল প্রদেশ (৪০ শতাংশ), ঝাড়খণ্ড (৪০.৭৭ শতাংশ) ও মধ্যপ্রদেশ (৪১ শতাংশ)।












Click it and Unblock the Notifications