গুরুগ্রামে গণধর্ষণের শিকার ২ মহিলা
গুরুগ্রামের হেলেমণ্ডিতে গণধর্ষণের অভিযোগ উঠল সশস্ত্র এক ডাকাতদলের বিরুদ্ধে। সংখ্যায় ৬ জনের বেশি এই ডাকাত দলটির হাতে ২ মহিলা ধর্ষিতা হন বলে অভিযোগ।
গুরুগ্রাম, ৩০ জানুয়ারি : গুরুগ্রামের হেলেমণ্ডিতে গণধর্ষণের অভিযোগ উঠল সশস্ত্র এক ডাকাতদলের বিরুদ্ধে। সংখ্যায় ৬ জনেরও বেশি সদস্যের এই ডাকাত দলটির হাতে গণধর্ষণের শিকার হন ২ জন মহিলা, বলে অভিযোগ।[বয়ফ্রেন্ড বিয়ের প্রতিশ্রুতি ভাঙলেই শিক্ষিত মহিলারা 'ধর্ষণ'-এর কাঁদুনি গাইতে পারবে না: হাইকোর্ট]
জানা গিয়েছে ওই দুই মহিলা , তাঁদের পরিবার ও অন্যান্য কর্মীদের সঙ্গে স্থানীয় এক কারখানায় রাতে শুয়ে ছিলেন। মাঝ রাতে সেখানে হানা দেয় ওই ডাকাত দল। কপালে বন্দুক ঠেকিয়ে বন্দী বানানো হয় কারখানার নিরাপত্তা রক্ষীকে। তাঁকে দিয়েই কারখানার দরজা খোলায় ডাকাতরা। তারপরই চলে তাণ্ডব।[চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ]

কারখানায় ঢুকে কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চালায় ওই ডাকাত দল, বলে খবর। কারখানার মালিক জানিয়েছেন,সশস্ত্র এই ডাকাত দলটি মারধর করে কারখানার পুরুষ কর্মীদের। বেঁধে রাখা হয় কারখানার নিরাপত্তা কর্মীকে। তারপরই তারা মহিলাদের ওপর অত্যাচার শুরু করে।[নাবালিকা ধর্ষণে গ্রেফতার মেঘালয়ের বিধায়ক]
৩ ঘণ্টা ধরে এরকম তাণ্ডব চালানোর পর, ডাকাতরা সেখানে রান্না করে। তারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করেন কারখানার মালিক। পুলিশ সূত্রের খবর, দুই মহিলার গয়না ও আরও ৪০, হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ঘটনায় কোনও স্থানীয় 'গ্যাং'-এর হাত রয়েছে বলে মেন করছে পুলিশ।[ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications