স্ত্রীকে একবছর ধরে শৌচালয়ে আটকে রাখে স্বামী, অবশেষে উদ্ধার হরিয়ানার মহিলা
স্ত্রীকে একবছর ধরে শৌচালয়ে আটকে রাখে স্বামী
মহিলাদের ওপর অপরাধে ভারতের স্থান যে সবার আগে তা বলার অপেক্ষা রাখে না। ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্থা ছাড়াও রয়েছে শারিরীক ও মানসিক নির্যাতন। যার জলন্ত উদাহরণ দেখা গেল হরিয়ানায়। এক মহিলাকে তাঁর স্বামী জোর করে শৌচালয়ের মধ্যে গত একবছর ধরে আটকে রেখেছিল। অবশেষে তাঁকে এই অমানবিক পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে এবং তাঁকে বর্তমানে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটে পাণিপথে।

যদিও মহিলার স্বামীর দাবি তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। ওই মহিলাকে উদ্ধার করেন মহিলা সুরক্ষা ও বাল্য বিবাহ নিষিদ্ধ বিভাগের অফিসার রজনী গুপ্তা। তিনি ওই মহিলাকে দুর্গন্ধযুক্ত শৌচালয় থেকে বের করে আনেন এবং তিনি জানিয়েছেন যে কোনও মানসিক অসুস্থ নন ওই মহিলা। ওই মহিলাকে তাঁর স্বামী গত এক বছর ধরে শৌচালয়ে আটকে রেখেছিলেন এবং উদ্ধারকারী দল জানিয়েছেন যে মহিলাকে বেশ কয়েকদিন অনাহারে রাখা হয়েছিল।
জানা গিয়েছে, ওই মহিলার ১৭ বছর আগে বিয়ে হয়েছিল এবং তিনি তিন সন্তানের মা। রজনী গুপ্তা বলেন, 'আমার কাছে খবর আসে যে এক মহিলাকে শৌচালয়ে এক বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। আমি এখানে আমার দল নিয়ে আসি। আমরা যখন এখানে পৌঁছাই, তখন দেখি খবরটা সত্যি। মহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে তিনি বেশ অনেকদিন অনাহারে ছিলেন।’ যদিও মহিলার স্বামী ক্রমাগত বলে চলে যে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ এবং তাঁকে যা বলা হয় তা করতে পারে না। যদিও উদ্ধারকারী দল জানিয়েছে যে তাঁরা এখনই ওই মহিলা মানসিকভাবে অসুস্থ কিনা বলতে পারবেন না। মহিলার স্বামী নরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে আগে তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে।












Click it and Unblock the Notifications