Winter Session Parliament: আদানি থেকে মণিপুর! উত্তপ্ত হতে পারে সংসদে শীতকালীন অধিবেশন
Winter Session Parliament: আদানি ইস্যুতে উতপ্ত হতে পারে শীতকালীন অধিবেশন! আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। তার আগে আজ রবিবার সর্বদল বৈঠক ছিল। যেখানে কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, বিজেপির জেপি নড্ডা-সহ একাধিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর সেখানেই আদানি ইস্যুতে এবার শীতকালীন অধিবেশনে (Winter Session Parliament) আলোচনার প্রস্তাব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন করে অশান্ত মণিপুর। পরিস্থিতি শান্ত করতে সে রাজ্যে ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে রাজ্য।

এই প্রসঙ্গেও রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা আলোচনা চেয়েছেন বলে জানা যাচ্ছে। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি জানিয়েছেন, আদানি, মণিপুর ছাড়াও দিল্লির দুষণ একটা বড় চ্যালেঞ্জ বর্তমানে। সে রাজ্যের মানুষ দুষণে পড়ে অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থা নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।
তাঁর কথায়, আলোচনার মাধ্যমে এই বিষয়ে একটা রাস্তা খোঁজার দাবি জানিয়েছেন। পাশাপাশি বারবার দেশে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এই বিষয়েও শীতকালীন অধিবেশনে আলোচনা উচিৎ বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। এখন দেখার এই নিয়ে আদৌও শীতকালীন অধিবেশনে আলোচনা হয় নাকি। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের আগে একাধিকবার আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। এমনকি সংসদেও এই বিষয়ে সরব হয়েছে। এই ইস্যুতে দফায় উত্তাল হয়েছে সংসদ।
এমনকি আদানি ইস্যুতে প্রশ্ন করায় সংসদে পদ খোয়াতে হবে বলেও অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই অবস্থায় নতুন করে বিতর্কে গৌতম আদানি। আমেরিকার আদালতে সম্প্রতি 'প্রমাণ-সহ অভিযোগপত্র' (ইনডিক্টমেন্ট) জমা পড়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘুষ কাণ্ডে তাঁর বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যা নিয়ে উত্তাল দেশের রাজ্য-রাজনীতি। কড়া ভাষায় এই ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এমনকি কেন আদানির বিরুদ্ধে ব্যবস্থা নয় সেই ইস্যুতে অওয়াজ উয়ঠছে। এবার সেই আঁচ শীতকালীন অধিবেশনে পড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিকমহলের।
বিরোধীরা এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চাইতে পারেন। বলে রাখা প্রয়োজন, সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে পারেন (Winter Session Parliament)।












Click it and Unblock the Notifications