অক্টোবর-নভেম্বরেই শিখরে পৌঁছাবে কোভিডের তৃতীয় ঢেউ? বাড়ছে আশঙ্কা
অক্টোবর-নভেম্বরেই শিখরে পৌঁছাবে কোভিডের তৃতীয় ঢেউ? বাড়ছে আশঙ্কা
শুরু থেকেই বিশেষজ্ঞরা জানাচ্ছিলেন বর্তমানে দ্বিতীয় ঢেউ খানিক স্তিমিত হলেও অক্টোবরেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। বর্তমান পরিসংখ্যানেও ক্রমেই দৃঢ় হচ্ছে সেই আশঙ্কা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভারতে শিখড়ে উঠতে পারে করোনার তৃতীয় ঢেউ। তবে যদি সেপ্টেম্বরের মধ্যে বিদ্যমান ভাইরাসের চেয়ে বেশি ভাইরাল মিউট্যান্ট বেরিয়ে আসে তবে এর তীব্রতা বাড়তে পারে।

বিশেষজ্ঞদের পূর্বাভাসেই ভয়
কিন্তু বর্তমানে যে গতিতে টিকাকরণ হচ্ছে, যে হারে করোনার অভিযোজন হয়ে গিয়েছে তাতে তৃতীয় ঢেউ এলেও এর তীব্রতা অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। এমনকী বর্তমানে একাধিক গাণিতিক মডেলিংয়ের মাধ্যমে এই তথ্য তুলে ধরছেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পরিকাঠামোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় কমিটির রিপোর্টে।

কেন্দ্রীয় রিপোর্টেই উদ্বেগ
প্রসঙ্গত উল্লেখ্য, কোভিডের থার্ড ওয়েভ নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে একটি রিপোর্ট জমা দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট। ওই কমিটির রিপোর্টে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে। করোনার তৃতীয় ঢেউতে যে শিশুরা বেশি আক্রান্ত হবে এ ব্যাপারে এখনও যথেষ্ট প্রমাণ নেই কিন্তু তাদের সংক্রমণের সম্ভাবনা যে রয়েছে তা বলছেন সকলেই।

কোথায় পৌঁছাতে পারে আক্রান্তের সংখ্যা ?
আর এই উদ্বেগের কথা মথায় রেখেই শুদের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ভেন্টিলেটরের ব্যবস্থা রাখতেও বলা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তের স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই অপ্রতুল বলে স্পষ্ট জানানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউটের রিপোর্টে। এদিকে দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়েক ক্ষেত্রেও কো-মরবিডিটি অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা স্পষ্টতই জানাচ্ছেন খুব কম হলে তৃতীয় ঢেউ চলাকালীন আক্রান্তের সংখ্যা থাকতে পারে এক লক্ষের নীচে। খুব বেশি হলে তা দেড় লক্ষের সীমা ছাড়াতে পারে।

ভয় ধরাচ্ছে কেরল
মূলত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই সবচেয়ে ভয়াবহ আকার ধারন করতে পারে তৃতীয় ঢেউ। এদিকে ইতিমধ্যেই কেরলের অবস্থা খারাপ হতে শুরু করেছে। দক্ষিণের এই রাজ্যে রোজই ৩০ হাজারের উপর আক্রান্তের খোঁজ মিলছে বর্তমানে। অন্যদিকে ভারতেও গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে ঘোরাফেরা করছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষের বেশি। মারা গিয়েছে ৪ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications