অযোধ্যায় শুধু রামেরই মূর্তি কেন হবে! প্রশ্ন তুলে কোন দাবি জানালেন সত্যপাল মালিক
অযোধ্যায় শুধু রামেরই মূর্তি কেন হবে! প্রশ্ন তুলে কোন দাবি জানালেন সত্যপাল মালিক
অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ের পর থেকেই, সেখানে পুরোদমে শুরু হয়ে গিয়েছে মন্দির নির্মাণের প্রস্তুতি। নক্সা ইতিমধ্যেই তৈরি হয়েছে রাম মন্দিরের। কিভাবে মন্দিরে রাম লালার মূর্তি বসানো হবে সেই পরিকল্পনাও তুঙ্গে। এমন এক সময় গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিক তুললেন এক অন্য দাবি।
|
সত্যপালের দাবি
গোয়ার রাজ্যপাল এক অনুষ্ঠানে গিয়ে বলেন,' গোটা দেশ অযোধ্যায় রাম মন্দির তৈরিরর বিষয়ে কথা বলছে। বলা হচ্ছে, একটা বড়সড় রাম মন্দির নির্মাণের বিষয়ে, তবে যাঁরা রাম কে সাহায্য করেছিলেন তাঁদের মূর্তি নির্মাণের কথা কেউ বলছেন না। '
|
রামমন্দির নিয়ে সত্যপালের দাবি
এরপরই সত্যপাল মালিক বলেন, এবার তিনি চান যে রামকে সাহায্যকারী কেবত ও শবরীর মূর্তিও যেন অযোধ্যার রাম মন্দিরে থাকে। সত্যপাল মালিক বলেন, 'যেদিন রামমন্দির নির্মাণে ট্রাস্ট তৈরি হবে আমি চিঠি লিখে আবেদন করব যাঁরা তাঁর (রাম) সঙ্গে লড়াই করেছিলেন তাঁদের মূর্তিও রাখা হোক '।

কেবত ও শবরী কারা?
প্রসঙ্গত, 'রামায়ণ' এ বর্ণিত রয়েছে, বনবাস যাত্রায় কেবতের মাধ্যমে রাম, সীতা ও লক্ষণ গঙ্গা পার করেছিলেন। মূলত কেবতের অর্থ মাঝি। মাঝি গোষ্ঠীকে কেবত বলে উল্লেখ করা হত। অন্যদিকে, শবরী হচ্ছেন , এমন এক মহিলা যিনি রাম দর্শনের জন্য কঠোর তপস্যা করেছিলেন। রামের অপেক্ষায় হাজার বছর জীবীত থাকবার পর শেষে শবরীর কুটিরে রামের চরণ পড়তেই শবরীর মৃত্যু হয় বলে কথিত রয়েছে। আর এই শবরী ও কেবতের মূর্তি রাম মন্দিরে রাখবার কথা বলেছেন সত্যপাল মালিক।
-
পশ্চিম এশিয়ায় সঙ্কট! জ্বালানি, এলপিজি সহ একাধিক বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের











Click it and Unblock the Notifications