স্ত্রী করলেন পুলিশদের প্রশংসা, তাতেই স্বামী দিলেন ‘তালাক’!
দোষের মধ্যে দোষ একটাই, সম্বলের হিংসার ঘটনা টেলিভিশনে দেখছিলেন স্ত্রী। আর তাতেই তালাক হয়ে গেল এক মহিলার। অবাক শুনতে লাগলেও এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। এই ঘটনার পরে ফের 'তিন তালাক' বিতর্ক যেন মাথা চাড়া দিয়ে উঠলো।
- ঠিক কি ঘটেছিল?
যা জানা যাচ্ছে, উত্তর প্রদেশের সম্বলে যে হিংসার ঘটনা ঘটেছে তা টিভিতে দেখছিলেন মুসলিম মহিলা নিদা। যেখানে দেখাচ্ছিল, হিন্দু মন্দিরের উপরই গড়ে উঠেছিল শতান্দী প্রাচীন মসজিদ। আর তা নিয়ে হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে সম্বলে। এই হিংসার ঘটনায় চারজনের মৃত্যুর খবরও সম্প্রচার হচ্ছিল। সেই খবরই দেখছিলেন ওই মহিলা। মহিলার কথায়, তাঁর স্বামী তাঁকে সেই খবর দেখতে বারণ করেছিলেন। কিন্তু তিনি তা শোনেননি। একই সাথে তিনি পুলিশের কাজের প্রশংসা করেছিলেন। আর এই সবের জন্যেই তাঁর স্বামী রেগে গিয়ে তাঁকে তিন তালাক বলে দেন।

এই বিষয়ে ওই মহিলার অভিযোগ, "কোনও বিষয়ই ছিল না। বিনা কারণে তালাক দেওয়া হয়েছে আমাকে"। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এমন কারণে তালাক দেওয়া যায় নাকি? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই 'তালাক' এক আরবী শব্দ। শব্দের অর্থই হল 'বিচ্ছেদ' বা 'আজ থেকে ছেড়ে দিলাম'। এই তিন তালাক সুপ্রিম কোর্ট ২০১৭ সালের অসাংবিধানিক বলে রায় দিয়েছিল। ২০১৯ সালে নরেন্দ্র মোদীর সরকার বিল এনে তা আইনে পরিণত করেছিল। তারপরও এই তিন তালাক বহাল তবিয়তে চলছে। মোরাদাবাদের বাসিন্দা নিদা তার স্বামী এজাজুলের বিরুদ্ধে তাকে তালাক দেওয়ার জন্য ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই গোটা বিষয়ে গৃহবধূ নিদা বলেন, "আমি সম্বল নিয়ে ঘটনা দেখছিলাম যেহেতু ওখানে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। আর কিছু ব্যক্তিগত কাজও ছিল। তাই আমি দেখছিলাম সেখানে যাওয়া নিরাপদ কিনা। তখন আমার স্বামী জিজ্ঞাসা করেন, কেন দেখছি? আমি বলেছিলাম, এটাতে ভুলের কি আছে! প্রত্যেকেরই নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে"।
"এটা শুনে সে বলে, তুমি মুসলিম নও; তুমি একজন কাফের। তুমি পুলিশকে সমর্থন কর। সে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। সে বলেছিল যে আমি তোমাকে আর রাখব না, তুমি যাই কর না কেন এবং তিন তালাক উচ্চারণ করে। আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই", খানিকটা দুঃখের সাথেই এদিন এমনটা বলেন নিদা।
দম্পতি তাদের বিয়ের তৃতীয় বছর কাটাচ্ছিল, আর তার মধ্যেই তালাক শুনতে হল তাঁকে। আর এই ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আইন আইনের জায়গায় রয়ে গিয়েছে, বদলাইনি কিছুই। এখনও তিন তালাককে নিজেদের হাতিয়ার করে নিচ্ছেন মুসলিম পুরুষরা, যা সমাজের আরও একটি বড় ব্যাধি!












Click it and Unblock the Notifications