'জার্মানি-জাপানের একটাই সীমান্ত'! ইমরানের বক্তব্যের ভিডিও পোস্ট করে মশকরা শিল্পপতি আনন্দ মহিন্দ্রার
মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের এক বক্তৃতা দেওয়াকালীন বলেছিলেন , 'বাংলাদেশ, নেপাল, ভূটান পাকিস্তানের বর্ডার'। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের এক বক্তৃতা দেওয়াকালীন বলেছিলেন , 'বাংলাদেশ, নেপাল, ভূটান পাকিস্তানের বর্ডার'। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর এবার ২০১৯ সালে নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও। যা নিয়ে এবার ট্রোলে নেমেছেন ভারতীয় বিজনেস টাইকুন তথা ধনপতি আনন্দ মহিন্দ্রা।

'ভাগ্যিস তিনি আমার ভূগোলের শিক্ষক নন'
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভাইরাল ভিডিও পোস্ট করে ,তাঁকে নিয়ে মশকরার ছলে একটি মন্তব্য় করে টুইট করেন ধনকুবের আনন্দ মহিন্দ্রা। তিনি মজার ছলে লেখেন ,'ভাগ্যিস ইমরান আমার ভূগোল বা ইতিহাসের শিক্ষক নন..। '
|
ইমরানের ভাইরাল ভিডিও
যে ভিডিওটি সাম্প্রতিককালে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক ভোজসভায় বলছেন ,' জার্মানি আর জাপানের সীমানা এক। আর সেখানে দুটি দেশ সংযুক্ত শিল্প গড়ে তুলেছে।' প্রসঙ্গত, জার্মানি ইওরোপীয় একটি দেশ। আর জাপান পূর্ব এশিয়ার একটি দেশ।
|
ট্রোল চরম পর্যায়ে!
মহিন্দ্রার টুইটের পরই হাসি, মশকরায় ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই ইমরানের এই বক্তব্যের প্রেক্ষিতে পাক সংসদে হিনা রব্বানি খার যেভাবে ইমরানের তুলোধনা করেন, সেই ভিডিও-ও অনেকে পোস্ট করেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications