প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হতে পারে করোনা ভাইরাস! কোন কোন পরিবর্তন মানবজীবনে, একনজরে

প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হতে পারে করোনা! কোন কোন পরিবর্তন মানবজীবনে, একনজরে

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এখন প্যান্ডেমিক অর্থাৎ মহামারী। কিন্তু তা এন্ডেমিক অর্থাৎ স্থানীয় রোগে পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছে হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও প্রতিদিনই বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। অন্যদিকে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 ম্যালেরিয়া, চিকেন পক্সের মতো হতে চলেছে করোনা

ম্যালেরিয়া, চিকেন পক্সের মতো হতে চলেছে করোনা

আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, যখন কোন রোগ বহু সংখ্যক মানুষের মধ্যে থেকে যায়, তাকে তখন এন্ডেমিক বলা হয়। যেমন ম্যালেরিয়া ও চিকেনপক্স। এই রোগের ভ্যাকসিন থাকলেও প্রতিবছর বহু মানুষ আক্রান্ত হন দেশে দেশে।

এন্ডেমিক হতে চলেছে করোনা

এন্ডেমিক হতে চলেছে করোনা

ইউনিভার্সিটি অফ কানেক্টিকাটের তরফে জানানো হয়েছে করোনা প্যান্ডেমিক-এ ওয়েভ আসতে পারে। অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে কোভিড কার্ভ সমান্তরাল হয়ে যাওয়ার পরেই কিছু সময় পরেও তা ফিরে আসছে। কোনও কোনও জায়গায় শীতের সময়ে তা প্যান্ডেমিকের রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে। ফলে করোনা দূর করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

এন্ডিমিকে যেসব পরিবর্তন

এন্ডিমিকে যেসব পরিবর্তন

একবার কোনও রোগ এন্ডেমিকে পরিবর্তিত হলে, সেখানে আর্থ-সামাজিক ও আচরণগত পরিবর্তন পরিলক্ষিত হয়। এক সায়েন্স জার্নালে বলা হয়েছে এপিডেমিক থেকে এন্ডেমিকে পরিবর্তন হলে, সরকারি থেকে সাধারণ মানুষ সবার দায়িত্ব এবং কার্যকলাপে পরিবর্তন হয়। মানুষকেই সেই সময় রোগ থেকে বাঁচতে উপায় খুঁজে নিতে হয়। আচরণগত পরিবর্তন করতে হয়। মেডিক্যাল অ্যাটেনশন নিতে হয়। এক্ষেত্রে যেমন হাত পরিষ্কার রাখতে হবে, ঠিক তেমনই মাস্ক পরতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+