করোনা যুদ্ধে মোদী সরকারের উদ্যোগ কি আদৌ সঠিক! 'হু'-এর প্রতিনিধি কী জানালেন
করোনা যুদ্ধে মোদী সরকারের উদ্যোগ কি আদৌ সঠিক! 'হু'-এর প্রতিনিধি কী জানালেন
যে সমস্ত টেস্টিং পদ্ধতি সঠিক নয় তাতে ব়্যাপিড টেস্টিং এ লাভ নেই। করোনা নিয়ে এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বললেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তিনি করোনা যুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়েও নিজের বক্তব্য রেখেছেন।

ভারত সম্পর্কে 'হু' এর কাছে কী তথ্য রয়েছে?
হু-এর প্রতিনিধি জানাচ্ছেন, অন্যান্য দেশের কনটেইনমেন্ট জোনে থাকা বা সন্দেহজনক মানুষের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ করোনা পজিটিভ। সেই প্রেক্ষাপটে এমন দিক দিয়ে ভারতে ৪ থেকে ৫ শতাংশ মানুষ করোনা পজিটিভ। তবে টেস্টিং আরও বাড়াতে হবে।

মোদী সরকারের পদক্ষেপ নিয়ে বার্তা
সৌম্য স্বমানাথনের বক্তব্য, যেপথে মোদী সরকার করোনা ইস্যুতে টেস্টিং এর ক্ষেত্রে গুণগত মানকে সামনে রেখেছে , তা প্রশংসা বার্তা পেয়েছে হু-অর । হু মনে করছে উচ্চমানের টেস্টিং ছাড়া ব়্যাপিড টেস্টিং এর কোনএ গুরুত্ব নেই।

কেরলের প্রশংসা
হু-এর প্রতিনিধির কণ্ঠে কেরলের প্রশস্তি বাক্য উঠে আসে। তিনি বলেন, কেরল যেভাবে করোনা মোকাবিলা করেছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। নিপা ভাইরাসের রোধের ক্ষেত্রেও কেরলের কার্যকরী ভূমিকার প্রশংসা করেন তিনি।

মোদী সরকারের পদক্ষেপ আদৌ কি সঠিক?
সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, যেভাবে ভারত করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে তা যথোপোযুক্ত। খুব ভালোভাবে প্রতিটি উদ্যোগই এই দেশে কার্যকরী হয়েছে। এবার ভারতের সামনে একমাত্র চ্যালেঞ্জ হল, লকডাউন উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।












Click it and Unblock the Notifications