লোকসভা নির্বাচনে কোন ইস্যুগুলি প্রাধান্য পেতে পারে, কী বলছে CADS-লোকনীতি সমীক্ষা

আঠারোতম লোকসভা গঠনের জন্য প্রথম দফার ভোট হতে যাচ্ছে ১৯ এপ্রিল। তার আগে বিভিন্ন সংস্থার তরফে সমীক্ষা চালানো হচ্ছে, দেশের কত শতাংশ মানুষ কোন দিকে? কোন রাজ্যের মানুষ কোন দিকে সেই সমীক্ষাও করা হচ্ছে। এছাড়াও ইস্যুভিত্তিক সমীক্ষাও চালানো হচ্ছে।

CADS-লোকনীতি তাদের প্রাক নির্বাচনী সমীক্ষায় উত্তরদাতাদের কাছে খোলামেলা প্রশ্ন রেখেছিল। সেখানে সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। তার মধ্যে রয়েছে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং উন্নয়ন। দেখা গিয়েছে উন্নয়ন নিয়ে যাঁরা বেশি উদ্বিগ্ন, তাঁরা বিজেপির দিকে ঝুঁকতে পারেন. আবার বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়ে যাঁরা উদ্বিগ্ন তাঁরা বিরোধীদের দিকে ঝুঁকতে পারেন।

issue loksabha election

কত শতাংশ মানুষ কোন বিষয়ের ওপরে ভোট দিতে চান
যেসব ইস্যু নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন তার মধ্যে প্রথমেই রয়েছে বেকারি। সেখানে ২৭ শতাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। মূল্যবৃদ্ধি নিয়ে ২৩ শতাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তেরো শতাংশ মানুষ বলছেন, উন্নয়নের ওপরে ভোট দিতে চান। দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন আট শতাংশ মানুষ।

রাম মন্দির ও অযোধ্যা নিয়ে খুশি আট শতাংশ মানুষ। হিন্দুত্ব, আন্তর্জাতিক পর্যায়ে ভারতের গুরুত্ব এবং সংরক্ষণ নিয়ে দুই শতাংশ করে মানুষ তাদের মত প্রকাশ করেছেন। অন্যান্য বিষয় নিয়ে বলেছেন নয় শতাংশ মানুষ। আর জানি না উত্তর দিয়েছেন ছয় শতাংশ।

কেন বেকারত্ব সবার ওপরে
ইন্টার ন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট অনুযায়ী দেশের বেকার কর্মশক্তির প্রায় ৮৩ শতাংশ ৩০ বছরের কম বয়সী। CADS-লোকনীতি তাদের সমীক্ষায় বলেছে, যদি ২০১৯-এর প্রাক নির্বাচনী সমীক্ষার ফলের সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই সময় ১১ শতাংশ এব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। এবার যা বেড়ে হয়েছে ২৭ শতাংশ।

এছাড়াও ২০১৯-এ মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ১৯ শতাংশ, এবার যা বেড়ে হয়েছে ২৩ শতাংশ।

এই সমীক্ষায় ধনীরা সাধারণ ভাবে এই দুই বিষয়কে সমস্যা হিসেবে উল্লেখ করেননি। তবে গ্রামীণ উত্তরদাতারা বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে উল্লেখ করেছেন বেশি। আবার বেশি শিক্ষিত ও তরুণ ভোটাররা যেখানে বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন, সেখানে তুলনামূলক স্বল্প শিক্ষিতরা মূল্যবৃদ্ধি নিয়ে বেশি উদ্বিগ্ন।

দুর্নীতি কিংবা রামমন্দির কেন গুরুত্ব পায়নি
এই সমীক্ষায় দেখা গিয়েছে দুর্নীতি ও রামমন্দির নিয়ে আট শতাংশ করে মানুষ ইস্যু হিসেবে উৎসাহ প্রকাশ করেছেন। অর্থাৎ অধিকাংশ মানুষ এগুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেননি। তবে দেখা গিয়েছে উত্তরদাতারা উভ. বিষয় নিয়েই সচেতন রয়েছেন।

তবে একথা উল্লেখ করা প্রয়োজন, ভোটারদের উদ্বেগ রয়েছে একাধিক বিষয় নিয়ে। কিছু বিষয় তাঁদের মনের মধ্যেই রয়েছে। যা নিয়ে প্রচার বেশি হলে তা ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।

তিনটি প্রক্রিয়ায় ইস্যু গঠন
সাধারণভাবে নির্বাচনী লড়াইয়ে ইস্যুগুলি তিনটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। প্রথমেই রয়েছে আলোচনা, সংবাদ মাধ্যম এবং যাঁরা মতামত তৈরি করেন তাঁরা। এঁরা অ্যাজেন্ডা সেট করে দেন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে রাজনৈতিক দলগুলি, তারা যে বিষয়গুলিতে গুরুত্ব দেয় কিংবা এমন বিষয়গুলির ওপরে ফোকাস করে, যেগুলিকে তারা একত্রিত করা সহজ বলে মনে করে। আর শেষেরটি হল যেগুলি জনগণের দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ ভোটারদের বাস্তব অভিজ্ঞতার অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+