করোনা সারাতে লাল পিঁপড়ের চাটনি খাওয়া নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!
করোনা সারাতে লাল পিঁপড়ের চাটনি
করোনা ভাইরাস যবে থেকে এ দেশে এসেছে মানুষ বৈজ্ঞানিক চিকিৎসার চেয়ে বেশি আয়ুর্বেদ ও ঘরোয়া টোটকার ওপরই বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। রোগ প্রতিরোধ বাড়াতে ও করোনা ভাইরাস থেকে দূরে থাকতে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করেছেন দেশবাসী। সবকিছু মিলিয়ে একটা গোটা বই লেখাই হয়ত হয়ে যাবে। তবে এতদিন সেই সব টোটকা বাড়ির চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এবার সেই টোটকাকেই মান্যতা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।

দেশের মানুষকে ব্যবহার করতে বলা যাবে না
যদিও সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দেশজুড়ে কোভিড-১৯ নিরাময় করতে চিরাচরিত জ্ঞান অথবা ঘরোয়া টোটকা ব্যবহার করার কোনও নির্দেশ দেওয়া হয়নি এবং এই মারাণ ভাইরাস থেকে মুক্তি পেতে 'লাল পিঁপড়ের চাটনি' ব্যবহারের আবেদনকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিক্রম নাথ ও হিমা কোহলির বেঞ্চ বলেন, 'দেখুন প্রচুর চিরাচরিত প্রথা রয়েছে, এমনকী আমাদের ঘরেও বহু এ ধরনের টোটকা আছে। এই ধরনের পন্থা কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চাইলে করতেই পারেন। কিন্তু তা দেশের মানুষকে ব্যবহার করতে বলা যাবে না।'

ভ্যাকসিন নিতে বলা হয়েছে আবেদনকারীকে
ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের সদস্য ও আবেদনকারী নয়াধর পধিয়ালের লাল পিঁপড়ের চাটনির টোটকার আবেদনকে খারিজ করে শীর্ষ আদালত তাঁকে করোনা ভাইরাসের টিকাকরণ করানোর জন্য বলে। আবেদনকারীর পক্ষ থেকে
আইনজীবী অনিরুদ্ধ সাঙ্গানেরিয়া জানান যে ওড়িশা হাইকোর্টও এই আবেদন খারিজ করে দিয়েছে। তাই তাঁরা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সুপ্রিম কোর্টে মানত্য নয় এই টোটকাকে
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেন, 'হাইকোর্ট আয়ুষ মন্ত্রক ও কাউন্সিল অফ সায়েন্টিফিক ও ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডিরেক্টর-জেনারেলকে নির্দেশ দেয় কোভিড-১৯-এর নিরাময় হিসাবে লাল পিঁপড়ের চাটনির প্রস্তাব নিয়ে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হোক। সমস্যা শুরু হয় এখান থেকে। আমরা এর অবসান করতে চাই।' সুপ্রিম কোর্ট এও বলে, 'আমরা সংবিধানের ১৩৬ অনুচ্ছেদের অধীনে বিশেষ ছুটির আবেদন গ্রহণ করতে আগ্রহী নই। সেই অনুযায়ী বিশেষ ছুটির আবেদন খারিজ হয়ে যায়।'

লাল পিঁপড়ের চাটনি আসলে কি
আবেদনে বলা হয়েছে, লাল পিঁপড়ের চাটনি, যেটা লাল পিঁপড়ে ও সবুজ লঙ্কা মিশ্রণ, এই চাটনির মতো মিশ্রণটি ওড়িশা ও ছত্তিশগড় সহ দেশের আদিবাসী এলাকাগুলিতে ফ্লু, সর্দি-কাশি, সাধারণ ঠাণ্ডা লাগা, ক্লান্ত বোধ হওয়া, শ্বাস-প্রশ্বাসের কষ্টের মতো সমস্যা নিরাময়ের জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহারের রীতি চলে এসেছে। আবেদনকারী দাবি করেছেন, 'এই লা পিঁপড়ের চাটনির চিকিৎসাগত মূল্য রয়েছে, এতে ফর্মিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২ ও জিঙ্ক রয়েছে এবং কোভিড-১৯-এর প্রতিকার হিসাবে এর কার্যকারিতা নিশ্চিত করা প্রয়োজন। আবেদনকারী জানিয়েছেন যে তিনি ওড়িশার বাসিন্দা এবং তিনি নিজে একজন আদিবাসী সম্প্রদায়ের, যেটার নাম 'বাথুদি'। তিনি এই বিশ্বাস নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে লাল পিঁপড়ের চাটনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোভিড-১৯ ভাইরাস থেকে দীর্ঘদিন দূরে রাখতে একে মান্যতা দেওয়া হবে।

আয়ুষ মন্ত্রকও আবেদন নাকচ করেছে
প্রসঙ্গত, এই লাল পিঁপড়ের চাটনি খেয়ে করোনাকে দূরে রাখার বিষয়টি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকও নাকচ করে দিয়েছে। আয়ুষ মন্ত্রক বিষয়টি তাদের যা নিয়ে কাজ তার মধ্যে পড়ে না বলেও জানিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলেছে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications