২০২১-এর জনগণনার জন্য এই ৩১ টি প্রশ্নের উত্তর নিয়ে তৈরি থাকুন
২০২১ সালের জনগণনার লক্ষ্যে এগিয়ে গিয়েছে মোদী সরকার। প্রশ্নের তালিকাও প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে।
২০২১ সালের জনগণনার লক্ষ্যে এগিয়ে গিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। প্রশ্নের তালিকাও প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে। তথ্য সংগ্রহকারীরা আপনার বাড়ির মানুষের সম্পর্কেই তথ্য সংগ্রহ করবেন না, তারা জানতে চাইবেন আপনি কী শস্য খান। আপনার পরিবারের টেলিফোন কিংবা মোবাইল আছে কিনা। কিংবা কোনও গাড়ি আছে কিনা।
|
সেনসাস অফিসারদের জন্য প্রশ্নমালা
রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশনার জানিয়েছেন, সেনসাস অফিসারদের বলা হয়েছে ৩১ টি প্রশ্ন করতে।

একনজরে ৩১ টি প্রশ্ন
১) ভবন নম্বর
২) জনগণনায় বাড়ির নম্বর
৩) বাড়িটির মেঝে, দেওয়ার ও ছাদ কী দিয়ে তৈরি
৪) বাড়িটিকে কী হিসেবে ব্যবহার করা হয়
৫) বাড়িটির বর্তমান অবস্থা
৬) পরিবারের নম্বর
৭) পরিবারে সাধারণভাবে কতজন বাস করেন
৮) পরিবারের প্রধানের নাম
৯) পরিবারের প্রধান পুরুষ না মহিলা
১০) পরিবারের প্রধান তফশিলি জাতি, উপজাতি কিনা
১১) বাড়ির মালিকানা
১২) পরিবারের বসবাসের জন্য কতগুলি ঘর
১৩) পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা
১৪) পাণীয় জলের প্রধান উৎস
১৫) পাণীয় জলের উৎসের উপলব্ধতা
১৬) আলোর প্রধান উৎস
১৭) পায়খানা আছে কিনা
১৮) পায়খানা কী রকমের
১৯) বাড়ি থেকে জল বেরনোর নালা
২০) স্নানের ব্যবস্থা আছে কি
২১) রান্না ঘর আছে কি, সেখানে এলপিজি/পিএনজি সংযোগ
২২) রান্নায় ব্যবহারের তেল
২৩) রেডিও আছে কি
২৪) টেলিভিশন
২৫) ইন্টারনেট
২৬) ল্যাপটপ/কম্পিউটার
২৭) টেলিফোন/মোবাইল/স্মার্টফোন
২৮) বাইসাইকেল/ স্কুটার/ মোটরসাইকেল/ মপেড
২৯) গাড়ি/ জিপ/ ভ্যান
৩০) পরিবারে কী শস্য খাওয়া হয়
৩১) মোবাইল নম্বর( সেনসাসের ক্ষেত্রে ব্যবহারের জন্য)

২০২১-এর জনগণনা হবে মোবাইল ফোনে
২০২১ সালের সেনসাস হবে মোবাইল ফোন অ্যাপ্লিকেশনে। এবার আর থাকছে না পেন, পেপার।

কয়েকটি রাজ্যে কাজ আগেই শুরু হবে
সেনসাসের রেফারেন্সের তারিখ ১ মার্চ, ২০২১। কিন্তু জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রজেশ এবং উত্তরাখণ্ডে এর রেফারেন্স তারিখ হবে ১ অক্টোবর ২০২০।

এনপিআরের পাশাপাশি সেনসাসের কাজ
কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২০-র সেপ্টেম্বরের মধ্যে এনপিআর তৈরি করা হবে। এরইসঙ্গে বাড়িতে বাড়িতে সেনসাসের কাজও চালানো হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications