আসানসোল বিরোধী মুক্ত হবে, দলের স্বার্থে জিতেন্দ্রকেও সইতে রাজি বাবুল
আসানসোল বিরোধী মক্ত হবে, দলের স্বার্থে জিতেন্দ্রকেও সইতে রাজি বাবুল
যাঁর সঙ্গে প্রবল বিরোধ। মতানৈক্য সেই জিতেন্দ্র তিওয়ারিই আজ যোগ দিলেন বিজেপিতে। প্রবল প্রতিপক্ষকে একই দলে সহ্য করতে হবে বাবুল সুপ্রিয়কে। যদিও দলের স্বার্থে জিতেন্দ্রকে মেনে নিেত তিনি প্রস্তুত এমনই প্রতিক্রিয়া দিয়েেছন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। জিতেন্দ্রকে প্রথমে বিজেপিতে নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন তিনি, সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পালরা।

বিজেপিতে যোগ জিতেন্দ্র
অবশেষে জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বৈদ্যবাটীতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্রে। সভায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। দিলীপ ঘোষ তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান।

বাবুলের প্রতিক্রিয়া
জিতেন্দ্র এক সময় প্রবল প্রতিপক্ষ ছিল বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। আসানসোলে একাধিক সময়ে জিতেন্দ্রর দলবল বাবুলের কাজে বাধা সৃষ্টি করেছে। এই নিয়ে রাজনৈতিক সংঘর্ষ পর্যন্ত হয়েছে। সেই জিতেন্দ্রই এখন বিজেপিতে। দলের স্বার্থে হজম করতে বাধ্য হলেন বাবুল। তিনি বলেছেন আসানসোলরে বিরোধী শূন্য করতে জিতেন্দ্র তিওয়ারিকে তিনি স্বাগত জানাবেন। আগামিকাল হেস্টিংসের পার্টি অফিসে জিতেন্দ্রকে স্বাগত জানাবেন তিনি। বাবুল বলেছেন আসানসোলকে বিরোধী মুক্ত করতে জিতেন্দ্র তিওয়ারিকে তিনি স্বাগত জানাবেন। আসানসোলবাসীর কথা ভেবে তিনি যদি কাজ করতে চান তাহলে আপত্তি নেই।

দলদ্রোহী জিতেন্দ্র
শুভেন্দু অধিকারী ঠিক দল ছাড়ার আগের মুহূর্তে বিদ্রোহী হয়ে উঠেছিলেন জিতেন্দ্র তিওয়ারিও। প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন। জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছিলেন আসানসোলেন স্মার্ট সিটির কেন্দ্রীয় অনুদান আসতে দেয়নি মমতা সরকার। রাজনৈতিক কারণে কেন্দ্রের অনুদান নেওয়া হয়নি।তার পরিবর্তে সমপরিমাণ টাকা দিয়ে আসানসোলকে স্মার্টসিটি করে তোলা হবে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।

জিতেন্দ্রতে নারাজ
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেও জিতেন্দ্রকে বিজেপিতে আসুক সেটা চাননি বাবুল সুপ্রিয়রা। বিরোধিতা করেছিলেন সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পলরাও। এই নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েন শুরু হল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জিতেন্দ্রকে নিতে রাজি হয় দল। এন নেপথ্যে কার হাত থাকতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications