বাংলা সহ ৪ রাজ্য কেন্দ্রের থেকে এবার কোন 'ক্ষতিপূরণ' দাবিতে আইনি লড়াইয়ের পথে! উঠছে চাঞ্চল্যকর তথ্য়
পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ৪ টি রাজ্য এবার কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে নেমে গিয়েছে জিএসটি ইস্যুতে।
পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ৪ টি রাজ্য এবার কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে নেমে গিয়েছে জিএসটি ইস্যুতে। কেরল, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থানের মতো অ-বিজেপি রাজ্যগুলি ও দিল্লি এবার কোমর বেঁধে নামছে কেন্দ্রের বিরুদ্ধে। মূল লক্ষ্য, প্রাপ্য জিএসটি বিষয়ক 'ক্ষতিপূরণ' এখনও কেন্দ্রের তরফে আসেনি রাজ্যগুলির কাছে। ফলে এবার শুরু হতে চলেছে আইনি লড়াই।

জিএসটি-র 'ক্ষতিপূরণ' ও বাংলা
রাজস্ব আদায়ে যখন ভারতের রাজ্যগুলির ওপর ক্রামগত চাপ বাড়াচ্ছে কেন্দ্র ,তখন দেশের ৫ টি রাজ্য ঘুরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার লড়াইয়ে নামছে। কারণ, জিএসটি সংক্রান্ত ক্ষতিপূরণ এখনও পায়নি দিল্লি,পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান, পাঞ্জাব।

কবে নাগাদ পাওয়ার কথা ছিল ক্ষতিপূরণ?
অগাস্ট ও সেপ্টেম্বর মাসের জিএসটি ক্ষতিপূরণ অক্টোবরের মধ্যে কেন্দ্রের তরফে দেওয়ার কথা ছিল দিল্লি,পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান, পাঞ্জাবকে। তবে তা না মেলায় এই ৪ রাজ্য ও দিল্লির অর্থমন্ত্রীরা আপাতত বৈঠকে বসে কেন্দ্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের গেমপ্ল্যান নির্ধারণ করছেন।

জিএসটি ক্ষতিপূরণ আসলে কী?
২০১৬ সালে জিএসটি লাগু হওয়ার পর থেকে রাজস্ব আদায়ের পর যে খসরা তৈরি হয়, তা অনুযায়ী বেশ কয়েকটি আইন লাগু হয়। যে আইনে বলা হয়, জিএসটির ফলে যে ঘাটতি রাজ্যগুলির রাজস্ব আদায়ের ক্ষেত্রে হয়েছে,তা পূরণের জন্য কেন্দ্রের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্যগুলিকে। এক্ষেত্রে প্রতি ২ মাস অন্তর অন্তর প্রতি জিএসটি কোয়ার্টারে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এটি 'জিএসটি কম্পেনসেসন সেস' এর মাধ্যমে দেওয়া হবে।

কোন রাজ্যের কাছে বকেয়া ক্ষতিপূরণ কত?
' বিজনেস স্ট্যান্ডার্ড' এর খবর অনুযায়ী, এই ক্ষতিপূরণের বকেয়া অর্থ হল, পশ্চিমবঙ্গের জন্য ১,৫০০ কোটি টাকা, রাজস্থানের জন্য ৪,৪০০ কোটি টাকা,পাঞ্জাবের ২,১০০ কোটি টাকা, দিল্লি ২,৩৫৫। আর এই পরিমাণ টাকা ফেরত পেতে রীতিমতো তৎপরতার সঙ্গে আইনি লড়াইয়ে নামছে দিল্লি সহ ৪ টি রাজ্য।












Click it and Unblock the Notifications