মার্চ থেকে মে মাসের মধ্যে এবছর তীব্র গরম পড়বে বহু এলাকায়, আইএমডির বড় বার্তা
ফেব্রুয়ারির শেষ থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রবল গরম। এখনই কার্যত গরম জামা আলমারিতে তুলে দিতে হয়েছে বাঙালিকে। এদিকে, মৌসম ভবনের পূর্বাভাস বলছে ২০২১ সালে মার্চ থেকে মে মাসে প্রবল গরম দেখতে চলেছে দেশ।

কোথায় কোথায় মার্চ থেকে মে মাসে প্রবল গরম?
মৌসম ভবন বলছে, মার্চ থেকে মে মাসের মধ্যে গরম স্বাভাবিকের থেকে বেশি থাকবে ভারতের বিভিন্ন জায়গায়। এরমধ্যে উত্তর ভারতের একাধিক জায়গা যেমন থাকবে গরম, তেমনই পশ্চিম ও পূর্ব ভারতের বহু জায়গা থাকবে গ্রীষ্মের দাপট।

সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় থাকবে?
মৌসম ভবনের খবর অনুযায়ী , সবচেয়ে বেশি তাপমাত্রার প্রভাব থাকবে ছত্তিশগড়, ওড়িশা , গুজরাতে। উপকূলর্তী মহারাষ্ট্রও প্রবল ঝড়ের দাপট থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও গোয়ায় এই তাপমাত্রার দাপট বাড়বে বলে খবর।

বেড়েছে জানুয়ারির তাপমাত্রা!
এর আগে গত ৬২ বছরের ইতিহাসে ভারতে সবচেয়ে উষ্ণ জানুয়ারি মাস দেখেছে ভারত। এমন তাপমাত্রা গত ৬২ বছরে আগে দেখা যায়নি বলে জানিয়েছে মৌসম ভবন। দক্ষিণভারেত ১২১ বছরে রেকর্ড গরম দেখা গিয়েছে জানুয়ারিতে। তবে মার্চ থেকে মে মাসে দক্ষিণ ভারতে সেভাবে গরমের দাপট পড়বে না বলে জানা গিয়েছে।

মার্চ থেকে মে মাসের মধ্যে কোথায় কত বেশি থাকবে তাপমাত্রা?
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। ছত্তিশগড়ে তাপমাত্রা ৭৫ শতাংশ বেশি থাকবে। বলে খবর। চণ্ডিগড় ও দিল্লিতে তাপমাত্রা ৬০ শতাংশ বেশি থাকবে।
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications