রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন! বৃষ্টি না ঝোড়ো হাওয়া, যা বলছে হাওয়া অফিস
শনিবার সকাল থেকে আকাশ খানিকটা মেঘলা। রবিবার ও সোমবার রাজ্য জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল থেকে আকাশ খানিকটা মেঘলা। রবিবার ও সোমবার রাজ্য জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে আবহাওয়ার পরিবর্তন
শনিবার গরম থাকলেও, রবিবার প্রায় সারা রাজ্য জুড়ে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , রবিবার ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.৮
বালুরঘাট ২২.৮
বাঁকুড়া ১৯.৫
ব্যারাকপুর ১৯.১
বহরমপুর ১৭.৯
বর্ধমান ২০.৫
ক্যানিং ২০.৬
কোচবিহার ১৭.৭
দার্জিলিং ৬.৮
ডায়মন্ডহারবার ২২.৯
দিঘা ২২.৮
মালদহ ২০.১
পুরুলিয়া ১৮
শিলিগুড়ি ১৫.৬
শ্রীনিকেতন ১৮.৩












Click it and Unblock the Notifications