Weather Update: কাশ্মীরের মতো আবহাওয়া অন্ধ্রপ্রদেশে! তাপমাত্রা নামল শূন্যের কাছে
দিল্লির তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় অনেকেরই নজরে এসেছে। কিন্তু দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশও চরম আবহাওয়ার সাক্ষী। আবহাওয়াবিদরা বলছেন, এই আবহাওয়া থাকলে কোনও কাশ্মীরির সেখানে গিয়ে থাকতে অসুবিধা হবে না। আঞ্চলিক কৃষি গবেষ
দিল্লির তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় অনেকেরই নজরে এসেছে। কিন্তু দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশও চরম আবহাওয়ার সাক্ষী। আবহাওয়াবিদরা বলছেন, এই আবহাওয়া থাকলে কোনও কাশ্মীরির সেখানে গিয়ে থাকতে অসুবিধা হবে না।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নোডাল অফিসার তথা বিজ্ঞানী সুরেশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ৫ বছরে এনিয়ে দ্বিতীয়বার তাপমাত্রা কমল।

অন্ধ্রপ্রদেশের কাশ্মীর
লাম্বাসিঙ্গি অন্ধ্রপ্রদেশের কাশ্মীর নামে পরিচিত। সেখানকার তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমে যাতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নোডাল অফিসার তথা বিজ্ঞানী সুরেশ কুমার জানিয়েছেন. ১৯৯২ সালের ৬ জানুয়ারি চিন্তাপল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল শূন্য ডিগ্রিতে। তারপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমেছে অন্তত চারবার। সেই তারিখগুলি হল ১৯৯৮ সালের ৩০ ডিসেম্বর, ১৯৯৯-এর ৫ জানুয়ারি, ২০০৩ সালের ১৭ জানুয়ারি, ২০১২ সালের ১৫ জানুয়ারি।
|
অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস
অন্ধ্রপ্রদেশের কয়েকটি জায়গার তাপমাত্রা রবিবারে নেমে গিয়েছে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে রয়েছে সীতারামা রাজু জেলার চিন্তাপল্লি গ্রাম। সেখানে এদিন সর্বনিম্ন চাপমাত্রা ১.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শেষবার চিন্তাপল্লিতে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৮-র ৩১ ডিসেম্বর। এছাড়াও এদিন হুকুমপেটা, কুন্থালামেও তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। এছাড়া জিকে ভিডিতে ২.২ ডিগ্রি, ডুম্ব্রিগুডায় ২.৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রেটি রয়েছে সীতারামা রাজু জেলায়। সেখানে একটি আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রও রয়েছে। সেখানে তাপমাত্রা রেকর্ড করার স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।

তাপমাত্রা আরও নামতে পারে
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নোডাল অফিসার তথা বিজ্ঞানী সুরেশ কুমার জানিয়েছেন, এই মরসুমে সেখানকার তাপমাত্রা আরও নামতে পারে। আর কেউ কেউ বলছেন, আরাকু ভ্যালিতে আজ ও আগামীকাল যে তাপমাত্রা তা যদি চলতে থাকে তাহলে একজন কাশ্মীরি সেখানে থাকতেই পারেন।

২৪ ঘন্টায় তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি
উল্লেখ করা প্রয়োজন, শনিবার চিন্তাপল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারদিন তা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর. গত এক সপ্তাহ ধরে এই এলাকার ওপরে একটি ঘূর্ণিঝড়ের সতর্কতা দেওয়া হয়েছিল। এছাড়াও গত সপ্তাহের সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির বেশি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications