ভারী বৃষ্টির প্রভাবে হ্রাস পাবে তাপমাত্রা! ১৬ এপ্রিলের পর্যন্ত পূর্বাভাস একনজরে
ভারী বৃষ্টির প্রভাবে হ্রাস পাবে তাপমাত্রা! ১৬ এপ্রিলের পর্যন্ত পূর্বাভাস একনজরে
চলতি তাপপ্রবাহের (heatwave) মধ্যেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া (weather) দফতর। জানানো হয়েছে গিল্লি, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানার ওপরে মেধের উপস্থিতির কারণে এইসব রাজ্যের তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের পূর্বাভাস এবং সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা-দিল্লি এবং পঞ্জাবে। হিমাচল প্রদেশের কোনও কোনও জায়গাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। মধ্যপ্রদেশে ১২ ও ১৩ এপ্রিল, বিহারে ১৩ ও ১৪ এপ্রিল, ঝাড়খণ্ডে ১২ ও ১৪ এপ্রিল, পশ্চিম উত্তর প্রদেশে ১২,১৫ ও ১৬ এপ্রিল, পশ্চিম রাজস্থানে ১২, ১৪, ১৫ ও ১৬ এপ্রিল, পূর্ব রাজস্থানে ১৪ ও ১৬ এপ্রিল এবং গুজরাতে ১৬ এপ্রিল বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি সম্ভাবনা।
|
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা
বঙ্গোপসাগর থেকে শক্তিশালী উত্তর-পশ্চিম বায়ুর কারণে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ-সিকিম, অরুণাচল প্রদেশ-অসম-মেঘালয়-নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায়। ১৪ থেকে ১৬ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অসম-মেঘালয়-অরুণাচল প্রদেশে। ১৩ এপ্রিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমে একই পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ ভারতেও
আগামী পাঁচদিন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কেরল-মাহে, লাক্ষাদ্বীপে। বিচ্ছিন্নভাবে আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল-উপকূল অন্ধ্রপ্রদেশ-উপকূল কর্নাটকে। ১৩ ও ১৪ এপ্রিল ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল, কেরলে।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
১২ ও ১৩ এপ্রিল নাগাদ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মান্নার উপসাগর, তামিলনাড়ু উপকূল, দক্ষিণপূর্ব আরবসাগর এবং লাক্ষাদ্বীপ, কেরল-তামিলনাড়ু উপকূল। সেই কারণে মৎস্যজীবীদের এইসব জায়গায় যেতে নিষেধ করা হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর প্রাবল্য বেশি থাকবে ১৩ ও ১৪ এপ্রিল। পঞ্জাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতা পারে ১২ ও ১৩ এপ্রিল। এছাড়াও ১৩ এপ্রিল উত্তর-পশ্চিম রাজস্থান এবং উত্তর হরিয়ানায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। ১২ ও ১৩ এপ্রিল জম্মু-কাশ্মীর-হিমাচল প্রদেশ-পঞ্জাবে বজ্রবিজ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরাখণ্ডে ১৩ ও ১৪ এপ্রিল এবং হরিয়ানার শুধুমাত্র ১৩ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে।

ধূলো ঝড়ের সম্ভাবনা
রাজস্থানের দক্ষিণ অংশ, পঞ্জাব, হরিয়ানায় ১২ ও ১৩ এপ্রিল ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications