জোড়া ঘূর্ণাবর্তের ফাঁদ ঝাড়খণ্ডের আকাশে, দুর্যোগের ভ্রুকুটি এখন পুজোর বাংলাতেও
এক-আধটা নয়, একেবারে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডের আকশে। তার জেরে ঝাড়খণ্ড থেকে ওড়িশা উপকূল পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
এক-আধটা নয়, একেবারে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডের আকশে। তার জেরে ঝাড়খণ্ড থেকে ওড়িশার উপকূল পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ওড়িশার উপকূল ছাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। তবে মূলত ঝড়-বৃষ্টির সম্ভাবনা ওড়িশার উত্তর উপকূলে।

দুটি ঘূর্ণাবর্ত এক হয়ে দুর্যোগ ঘটাবে
শনিবার ওড়িশার উত্তর উপকূলে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার সংযোগস্থলে এই দুটি ঘূর্ণাবর্ত এক হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সংঘটিত করবে। ওড়িশার সম্বলপুর, ভদ্রক, বালাসোর, কটক, সুন্দরগড়, মযূরভঞ্জ প্রভৃতি জেলায় ব্যাপক বৃষ্টি হবে।

বৃষ্টির ভ্রুকুটি রয়েছে অষ্টমী-নবমীতেও
পশ্চিমবঙ্গেও বৃষ্টি চলবে আগামী দুদিন। হাওয়া অফিসের পূর্বাভাস জানিয়ে দিল, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে অষ্টমী-নবমীতেও। বাঙালির বড় উৎসবে এবার রেহাই নেই বৃষ্টির। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

পূর্বাভাস মতোই বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তমীর সন্ধ্যেয় বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস মতোই সন্ধ্যের পর বিক্ষিপ্ত বৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির জেরা বঙালির আনন্দ-উন্মাদনায় খানিক বাধা পড়ে। দুপরে উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। আর সন্ধ্যেয় কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়।

মাটি হতে পারে ঠাকুর দেখা
অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জায়গা বিশেষে। টানা বৃষ্টি না হলেও ১৫ মিনিট-আধঘণ্টার বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা। অষ্টমীর দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।
-
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না












Click it and Unblock the Notifications