Weather Alert: ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসলীলার মধ্যে সুখবর! সময়ের মধ্যেই বর্ষা ঢুকছে দেশে
Weather Alert: আন্দামান-নিকোবরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগেই প্রবেশ করেছে। এবার কেরলে প্রবেশের পালা। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, কেরলে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিন পাঁচেকের মধ্যে কেরলে বর্ষা শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সাধারণভাবে কেরলে বর্ষা প্রবেশ করে পয়লা জুন। এবার সেই তারিখ অনুযায়ীই বর্ষার প্রবেশ হতে চলেছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের আবহাওয়া দফতরের অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে বর্ষা শুরুর অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। আবহবিজ্ঞানীরা বলেছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপের বাকি অংশ এবং কমোরিন অঞ্চলে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

- কোথায় কোথায় বর্ষার আগমন
অন্যদিকে, এই সময় লাক্ষাদ্বীপ, কেরলের কিছু অংশ,. দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির কিছু অংশে বর্ষার আগমণের সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণভাবে উত্তর-পূর্বের রাজ্যগুলি দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। তারপর তা দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয়।
- দুর্বল হচ্ছে রেমাল
এদিকে যত সময় যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালও দুর্বল হয়ে পড়ছে। এদিকে সকাল সাড়ে আটটা নাগাদ রেমালের বেগ ছিল ঘন্টায় ১৫ কিমি। যার অবস্থান ছিল বাংলাদেশের মোংলা থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে, কলকাতা থেকে ৯০ কিমি পূর্বে, ক্যানিং থেকে ৯০ কিমি উত্তর-পূর্বে।
ইতিমধ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে রেমাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এদিন বিকেলে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর রাতে নিম্নচাপে পরিণত হবে।
- উত্তর প্রদেশে বর্ষা কবে?
সপ্তাহ খানের আগে আন্দামন ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশের সময় আবহাওয়া দফতর জানিয়েছিল, ৩১ মে কিংবা পয়লা জুন বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতরের অনুমান যে গতিতে বর্ষা এগোচ্ছে, তাতে তা ১৮-২০ জুনের মধ্যে গোরক্ষপুর কিংবা বারাণসী হয়ে উত্তর প্রদেশে প্রবেশ করবে।
The conditions are likely to become favorable for Monsoon onset over Kerala during next 5 days, says India Meteorological Department (IMD). pic.twitter.com/vTC5PYkv5e
— ANI (@ANI) May 27, 2024
- দিল্লি-সহ অন্য রাজ্যগুলিতে বর্ষা কবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় বর্ষা পৌঁছতে পারে আট থেকে ১২ জুনের মধ্যে। বিহারে বর্ষা পৌঁছতে পারে ১৫ জুন নাগাদ। ১৫-২০ জুনের মধ্যে মধ্যপ্রদেশে, ২৫-৩০ জুনের মধ্যে রাজস্থানে, ১০ জুনের মধ্যে মহারাষ্ট্রে, ১৫ জুনের মধ্যে ছত্তিশগড়ে বর্ষার আগমন হতে পারে।
আবহাওয়া দফতর মনে করছে, এবার দিল্লিতে বর্ষার আগমন হতে পারে ৩০ জুনের আশপাশের কোনও সময়ে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications