Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Waqf Amendment Bill পেশ লোকসভায়, ব্যাপক বিক্ষোভ বিরোধীদের! ভুল বোঝাবেন না, হুঁশিয়ারি মোদী সরকারের

Waqf Amendment Bill: বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনি বিল। দুপুর ১২ টার কিছু পরে এই বিল পেশ করেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। যা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। যা নিয়ে পাল্টা আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসের সময়ের পরিস্থিতি তুলে ধরে তোপ।

অমিত শাহ বলেন, এই বিল পেশের আগে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল আলোচনার জন্য। অনুমোদন পাওয়ার পরেই এই সংক্রান্ত বিল পেশ করা হচ্ছে বলে দাবি শাহের। বিরোধীরা দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করছে বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে (Waqf Amendment Bill) শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Waqf Amendment Bill

অন্যদিকে এই বিল পাশ হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে All India Muslim Personal Law Board। তুমুল বিক্ষোভের মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। প্রায় আটঘন্টা ধরে এই বিষয়ে আলোচনা চলবে।

অমিত শাহ বলেন, অধ্যক্ষের কথা মতো সংসদীয় কমিটি তৈরি হয়। সেখানে এই বিষয়ে আলোচনা হয়। সেই সময় কোনও কথা হলা হয়নি। কমিটির অনুমোদন পেয়েই এই বিল পেশ করা হচ্ছে বলে দাবি শাহের। এই বিষয়ে কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানান। বলেন, কংগ্রেস আমলে কমিটি তৈরি হতো শুধুমাত্রা স্ট্যাম্প মারার জন্য। আলোচনার কোনও জায়গা ছিল। কিন্তু এখানে তা হয়নি।

বিল নিয়ে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে এদিন দাবি করেন কিরেন রিজিজু। তাঁর কথায়, ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বিলে নেই, কিন্তু তাই বলে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরির চেষ্টা করা হচ্ছে। যা মোটেই ঠিক নয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে একাধিক হাইকোর্টের পর্যবেক্ষণ তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে কেন এই বিল প্রয়োজন তাও ব্যাখ্যা করেন। মন্ত্রীর কথায়, বিলে কোথাও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের কথা বলা হয়নি।

এমনকী কোনও প্রতিষ্ঠানেও হস্তক্ষেপ করা হচ্ছে না বলেও দাবি। পাশাপাশি এই বিলের আগে বহু মানুষের মতামত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কিরন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিল বেশ হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি All India Muslim Personal Law Board-এর। তাঁদের দাবি,অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে বসে থাকব না। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হবে দেশজুড়ে। আইনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+