হাতের মুঠোয় গোল্ড লোন! আবেদনের সহজ পদ্ধতি জেনে নিন একনজরে

সহজে গোল্ড লোন পেতে চান? জেনে নিন সহজ পদ্ধতি একনজরে

করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে আরোপিত লকডাউনে প্রায় স্তব্ধ অর্থনীতি। অন্যদিকে মধ্যবিত্তের ভাঁড়ারের দশাও প্রায় কাহিল। এমতাবস্থায় ভারতীয়দের মধ্যে বাড়ছে স্বর্ণঋণের চাহিদা। কাগজেকলমে গোল্ড লোন নেওয়া বেশ সুবিধাজনক, তাই স্বভাবতই এর দিকেই ঝুঁকছে অধিকাংশ নাগরিক। যদিও আবেদনের প্রায় সঙ্গে সঙ্গে ঋণ পাওয়া গেলেও গোল্ড লোনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা আবশ্যক।

গোল্ড লোন সংক্রান্ত বিধি বদলায় বারেবারেই

গোল্ড লোন সংক্রান্ত বিধি বদলায় বারেবারেই

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণের থেকে গোল্ড লোনের সুদ বেশ খানিকটা কম। স্বর্ণঋণে বার্ষিক গড়ে ১২-১৩% সুদ হলেও এসবিআইয়ের ক্ষেত্রে বিশেষ যোজনায় এই সুদ ৭.৫% হতে পারে। অর্থনীতিবিদদের মতে, যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্ষণে ক্ষণে গোল্ড লোনের নিয়মাবলী বদলায়, সেহেতু ঋণ নেওয়ার সময়ে সবকিছু আগাম জেনে রাখা উচিত। সাধারণত স্বর্ণের মূল্যের ৭০-৭৫% পর্যন্ত লোন পাওয়া সম্ভব, খবর সূত্রের।

 কী ভাবে সোনার মূল্য যাচাই করে কর্তৃপক্ষ

কী ভাবে সোনার মূল্য যাচাই করে কর্তৃপক্ষ

স্বর্ণ ঋণ নিতে গেলে নিকটবর্তী ব্যাঙ্ক বা গোল্ড লোন প্রদানকারী সংস্থার কাছে সোনা নিয়ে যেতে হয় গ্রাহককে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই স্বর্ণের ওজন যাচাই করে মূল্য নির্ধারণ করে, গ্রাহক সেই অনুসারে ঋণ পায়। সোনার সঙ্গে কোনো মূল্যহীন পাথর যুক্ত থাকলে সেই পাথরের ওজন বাদ দিয়ে হিসাব করে কর্তৃপক্ষ। ব্যাঙ্ক আধিকারিকদের মতে, ব্যাঙ্কে জমা থাকা গ্রাহকদের সোনা সম্পূর্ণরূপে নিরাপদ। লকারের অন্দরে থাকা সোনার খতিয়ান জানেন শুধু গ্রাহকই।

কী বলছেন বিশ্লেষকেরা ?

কী বলছেন বিশ্লেষকেরা ?

সোনার মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করে দেখে কর্তৃপক্ষ। ফলে সোনায় অবিশুদ্ধতার পরিমাণ অধিক হলে সেক্ষেত্রে পাল্লা দিয়ে কমতে থাকে লোনের পরিমাণ। ফলে নির্দিষ্ট গোল্ড লোন পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত সোনা সঙ্গে করে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ব্যাঙ্ক আধিকারিকরা। স্বর্ণঋণ পাওয়ার ক্ষেত্রে আবশ্যক ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা পাসপোর্টের ন্যায় পরিচয়ের প্রমাণপত্র।

 গৃহঋণ বা গাড়ি ঋণের থেকে অধিক সুদ স্বর্ণঋণে

গৃহঋণ বা গাড়ি ঋণের থেকে অধিক সুদ স্বর্ণঋণে

স্বর্ণঋণের ক্ষেত্রে সুদ প্রদানের সময়সীমা বাড়াতে পারেন গ্রাহকরা। যে মাসে সুদ দেওয়া সম্ভব নাগরিকদের পক্ষে, সেই মাসের উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম জানিয়ে রাখা সম্ভব। এই সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমেও উপভোগ করতে পারেন গ্রাহকরা। অন্যদিকে স্বর্ণঋণ পাওয়ার ক্ষেত্রে দ্রুততম পদ্ধতি হল কোনো প্রকল্পের আওতায় ঋণ নেওয়া। যদিও গৃহঋণ বা গাড়ি ঋণের থেকে গোল্ডলোনে সুদের পরিমাণ বেশি, জানিয়েছেন আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+