Lok Sabha Vote 2024: ভোটার একজন, ভোট নিতে ৪০ কিলোমিটার ট্রেক করলেন ভোটকর্মীরা
রাত পোহালেই গোটা দেশে প্রথম দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। পশ্চিমবঙ্গের তিন জেলায় ভোট। সেই সঙ্গে উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশেও ভোট। উত্তরপূর্বের একটি প্রত্যন্ত রাজ্য অরুণাচল প্রদেশ।
একাধিক দুর্গম এলাকায় ভোট গ্রহণ করা হবে আগামীকাল। সেরকমই একটি দুর্গম জায়গা মালোগাম ভিলেজ। সেখানে ভোটার বলতে রয়েছেন একজন। তাঁর বয়স ৪৪ বছর। নাম সোখোলা তায়াং। তাঁর ভোট নিতে ৪০ কিলোমিটার পথ ট্রেক করেছেন ভোটা কর্মীরা।

ইভিএম থেকে ভিভিপ্যাট সব নিয়ে তাঁরা ৪০ কিলোমিটার ট্রেক করে সেখানে পৌঁছে গিয়েছে। চিনের সীমান্তবর্তী গ্রাম এটি। সেখানকার পোলিং স্টেশনটি ৫২ নম্বর। ৪৫ নম্বর হায়য়ুলিং বিধানসভা এলাকার মধ্যে পড়ে এটি। এবার প্রশ্ন হতে পারে একা ভোটার একটি জায়গায় থাকেন কীভাবে। আসলে ৪৪ বছরের তায়াং অবিবাহিত। তাঁর মা-বাবা মারা গিয়েছেন। তাঁর গ্রামের একটি পাহাড় পরেই রয়েছে চিন। আগামীকাল ১০২টি লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ।
পশ্চিমবঙ্গেও আলিপুর দুয়ারে দুর্গম এলাকায় ট্রেক করে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। সেখানে ট্রেক করে পৌঁছেছেন ভোটকর্মীরা। আগামীকাল পশ্চিমবঙ্গের একাধিক দুর্গম জায়গায় হবে ভোটগ্রহণ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications