বিজেপিতে যোগ দিলেন চন্দনদস্যু বীরাপ্পানের মেয়ে
বিজেপিতে যোগ দিলেন চন্দনদস্যু বীরাপ্পানের মেয়ে
সামনেই তামিলনাড়ুর বিধানসভা ভোট। তার আগে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে গোটা রাজ্যে। সেই সূত্র ধরেই তামিলনাড়ু বিেজপিতে যোগ দিলেন চন্দন দস্যু বীরাপ্পানের মেয়ে বিদ্যা রানি। দলের সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধাকৃষ্ণণের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে বিদ্যারানি জানিয়েছেন ধর্মীয় ভেদাভেদ এবং জাতপাতে উর্ধ্বে উঠে গরিব মানুষের জন্য কাজ করতে চান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণ মূলক বিভিন্ন প্রকল্প গরিব মানুষের কাছে পৌঁছে দিতে চান। তাঁদের উন্নয়নের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন বীরপ্পানের মেয়ে। তািলনাড়ুর কৃষ্ণগিরিতে বিদ্যারানির সঙ্গে বিভিন্ন দলের প্রায় ১০০০ জন বিজেপিতে যোগ দেন।
বীরাপ্পানের মেয়ের বিজেপিতে যোগদান ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে তামিলনাড়ুতে। বিরোধীরা এই নিয়ে আক্রমণ শানিয়েছেন। একসময় তামিলনাড়ুর ত্রাস ছিল বীরাপ্পান। তাঁকে চন্দনদস্যু বলা হত। জীবিত অবস্থায় কোনও দিনই পুলিস তাকে ধরতে পারেনি। এতোটাই দুর্ধর্ষ দস্যু ছিল বীরাপ্পান।












Click it and Unblock the Notifications