করোনা সংক্রমণের ভয়ে ধোয়া হচ্ছে টাকা, কাপড়ের মতো মেলা রয়েছে নোটের সারি
দেশের বিভিন্ন অংশে মানুষকে 'কোয়ারেন্টাইন' করা হচ্ছে করোনার প্রকোপ আটকাতে। একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই মধ্যে দেশে লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরিস্থিতিতে হাতে হাতে নেওয়া টাকার নোট কি বিপজ্জনক হতে পারে ?টাকার নোটের মাধ্যমে কি ছড়াতে পারে করোনা ভাইরাস?

টাকার মাধ্যমেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে
সামাজিক গতিবিধি আপাতত নিয়ন্ত্রিত করার নির্দেশ দিচ্ছে কেন্দ্র। সেই মর্মে বিভিন্ন রাজ্য সরকার সমস্ত জমায়েত ও জমায়েতের জায়গা বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে খাবারের পদের আদান প্রদান ও টাকা পয়সার আদান প্রদান ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ভাইরাসের প্রেক্ষিতে। কারণ টাকার মাধ্যমেও হাত থেকে হাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

ধুয়ে ফেলা হচ্ছে নোট
বিশেষজ্ঞরা বলছেন,টাকা পয়সা যখন আদান প্রদান করা হবে, তারপরই যেন হাত ধুয়ে নেওয়া হয়। তাতে সংক্রমণের সম্ভবনা কমে যায়। তবে কর্নাটকের মাণ্ড্য জেলার মারণচাকানাহাল্লি গ্রামের মানুষেরা এই পরামর্শেরও এক কাঠি উপরে উঠে গিয়েছে। তারা এখন কাগজের নোটটাকেই সাবান জলে চুবিয়ে ধোয়া শুরু করেছে। তারপর তা কাপড়ের মতে মেলে দিয়ে শুকোতে দেওয়া হচ্ছে।

ভারতে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা
ভারতে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৭০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৪০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। স্টেজ ৩-তে সংক্রমণ চলে যাওয়ার অন্যমত মাধ্যম এই নোট ও কয়েন।












Click it and Unblock the Notifications