Vijay Diwas 2023: ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়! সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবস পালন
Vijay Diwas 2023: উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয় ও বাংলাদেশের সৃষ্টি। এই দিনটিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়কে সম্মান জানাতে এবং দেশের জন্য উৎসর্গ করা সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ করা হয়ে থাকে।
তেরো দিন যুদ্ধের পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বড় জয় পায়। তৎকালীন পাকিস্তা৩নের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিয়াজির নেতৃত্বে প্রায় ৯৩ হাজার পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করে ভারতীয় সেনার কাছে। ভারতে ১৬ ডিসেম্বর দিনটিকে প্রতিরক্ষা বাহিনীর ত্যাগের প্রতিফলন হিসেবে এবং বাংলাদেশে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উৎযাপন করা হয়।

১৯৭১-র যুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে জেনারেল ইয়াহিয়া থানের নেতৃত্বে পাকিস্তানি সামরিক শাসক গণহত্যা সংগঠিত করেছিল। তার আগে ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামি লিগ বিজয়ী হয়। তারপর থেকে সেখানে সংঘাতের সূত্রপাত। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী ফলাফলকে প্রভাবিত করতে বল প্রয়োগ করে। যার ফলে বহু মানুষ দেশত্যাগ করে। সেই সময় ভারত হস্তক্ষেপ করে।
তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সীমান্তের ওপার থেকে পালিয়ে আসাদের আশ্রয় দিয়েছিলেন। ১৯৭১-এর ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান বাহিনী ভারতে হামলা চালায়। সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের সেনাপ্রধান স্যাম মানেকশকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেন। এরপর ১৩ দিনের যুদ্ধে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণ করে।
আধুনিক ভারতের ইতিহাসে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম। যে কারণে জাতি তার সশস্ত্র বাহিনীর শক্তি ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানায়। দিনটি ভারত ও বাংলাদেশ উভয় দেশে কুচকাওয়াজ ও উল্লেখযোগ্য ইভেন্টের সঙ্গে চিহ্নিত করা হয়।












Click it and Unblock the Notifications