Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনখড় নিয়ে অঙ্গভঙ্গি কল্যাণের! রাহুল-সহ বিরোধীদের তীব্র নিন্দায় বিজেপি এবং উপরাষ্ট্রপতি

মঙ্গলবার বিরোধীদের বিক্ষোভের সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার ছবি তোলেন রাহুল গান্ধী। বিরোধী সদস্যরা যা দেখে হাসাহাসিও করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাহুল গান্ধীর নিন্দা করেছেন। নিন্দা করেছেন বিজেপি নেতারাও।

জগদীপ ধনখড় রাহুল গান্ধীর কথা উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের অফিস, রাজ্যসভা এবং স্পিকারের কার্যালয় আলাদা। রাজনৈতিক দলগুলির মধ্যে যোগাযোগ থাকবে, তাদের মধ্যে মত বিনিময়ও হবে। কিন্তু একজন সিনিয়র নেতা অন্য দলের এক সদস্যের ভিডিওগ্রাফ করাকে তিনি তীব্র সমালোচনা করেছেন। সেখানে চেয়ারম্যানের অনুকরণ ও স্পিকারের অনুকরণকে তিনি হাস্যকর, লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

Jagdeep Dhankhar

এদিন নতুন সংসদ ভবনের মকর দ্বারে সংসদ থেকে সাসপেন্ড হওয়া ১৪১ জন সাংসদ মিলিত হয়েছিলেন। সেখানে তারা নকল সংসদ বসান। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি করেন। যে দেখে সেখানে থাকা অন্য সাংসদরা হাসাহাসিও করেন।

সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, আমার মেরুদণ্ড খুব সোজা, আমি অনেক লম্বা। সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে বিক্ষোভও দেখান।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির ভিডিও শেয়ার করে বলেছেন, আমাদের একজন সাংসদ মাননীয় উপরাষ্ট্রপতিকে উপহাস করেছেন। যেখানে রাহুল গান্ধী সেই অপমাণজনক কাজের ছবি তুলছেন।

রাজ্যসভার নেতা পীযুষ গোয়েল তাঁর এক্স হ্যান্ডেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির রাহুল গান্ধীর রেকর্ড করাকে সাংবিধানিক অবস্থানকে উপহার করা এবং কংগ্রেস তাদের সমর্থন করছে বলে মন্তব্য করেছেন। বিজেপির তরফে ওই ভিডিও শেয়ার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী উভয়ের নিন্দা করেছে। গেরুয়া শিবির বলেছে, বিরোধী সাংসদদের সাসপেন্ড করার কারণ এখানেই দেখা যাচ্ছে।

বিজেপির তরফে আরও বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন উপরাষ্ট্রপতিকে উপহাস করছেন, সেই সময় রাহুল গান্ধী উল্লাস করছেন। একে বেপরোয়া এবং হাউসের লঙ্ঘনের ঘটনা বলে মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে। আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ঘটনার নিন্দা করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরখাস্তের দাবি করেছেন। তিনি বলেছেন, যে সদস্য হাউস ও স্পিকারের কর্তৃত্বকে অমান্য করেন, তাঁকে বরখাস্ত করা উচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+