৬ বছর মামলার পর রোহিত শেখরকে নিজের সন্তান বলে স্বীকার করলেন কংগ্রেস নেতা এনডি তিওয়ারি

তিওয়ারি বলেন, রোহিত শেখরকে আমি আমার ছেলে হিসাবে স্বীকার করছি। ডিএনএ পরীক্ষাতেও এটা প্রমাণ হয়েছে যে ও আমার জৈবিক সন্তান। সূত্রের খবর অনুযায়ী রবিবার রাতে নিজের গেস্ট হাউসে রোহিতকে ডেকে পাঠান তিওয়ারি। এই ছ'বছরে প্রথমবার রোহিতের সঙ্গে মুখোমুখি বসেন তিনি।
২০০৮ সালে রোহিত এন ডি তিওয়ারির বিরুদ্ধে পিতৃত্ব মামলা করেন। রোহিতের দাবি ছিল তিওয়ারিই তাঁর জৈবিক পিতা। সেই দাবিকে বারবার অস্বীকার করে এসেছিলেন এই বরিষ্ঠ নেতা। আদালতের বাইরে রোহিত ও তার মায়ের সঙ্গে সমঝোতা করে নিতে চেয়েছিলেন তিনি। যদিও রোহিত ও তাঁর মা উজ্জ্বলা শর্মা তাতে রাজি হননি।
ফলে মামলা গড়ায় অনেক দূর। দিল্লি হাই কোর্টে এই মামলার শুনানি এখনও চলছে। তবে রোহিত জানিয়েছেন, আমরা চেয়েছিলাম উনি যে আমার বাবা তা উনি জনসমক্ষে স্বীকার করুন। উনি তা করেছেন, আমাদের চাহিদা পূর্ণ হয়েছে। এ বিষয়ে আমরা আদালতকে জানাব।
২০১২ সালের ২৭ জুলাই দিল্লি হাই কোর্ট তিওয়ারির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। সেই পরীক্ষার ফলেও প্রমাণ মেলে যে রোহিত তারঁরই সন্তান।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications