টুজি কেলেঙ্কারি নিয়ে রায়দান, আজ দুপুরে দিন ঘোষণা করবে বিশেষ সিবিআই আদালত
নয়াদিল্লির পাটিয়ালা হাউসে সিবিআই-এর স্পেশাল কোর্ট বুধবার টুজি কেলেঙ্কারি নিয়ে তাদের রায়দানের দিন ঘোষণা করবে। মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে ওইদিন তাদের ক্ল্যারিফিকেশন জমা দিতে বলা হয়েছে
নয়াদিল্লির পাটিয়ালা হাউসে সিবিআই-এর স্পেশাল কোর্ট বুধবার টুজি কেলেঙ্কারি নিয়ে তাদের রায়দানের দিন ঘোষণা করবে। মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে ওইদিন তাদের ক্ল্যারিফিকেশন জমা দিতে বলা হয়েছে।

প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা এবং ডিএমকে নেত্রী কানিমোঝি এই মামলায় অন্যতম অভিযুক্ত। এপ্রিল মাসেই এই মামলার ট্রায়াল শেষ হয়েছে।

টুজি কেলেঙ্কারিতে সিবিআই দুটি এবং ইডি একটি মামলা দাখিল করেছিল। আদালতে এই তিনটি মামলারই শুনানি হয়েছে।
সিবিআই যেমন এই মামলায় এ রাজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, ঠিক তেমনই অভিযোগ দায়ের করেছে পূর্বতন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, রাজার ব্যক্তিগত সচিব আরকে চান্দোলিয়া, সাওয়ান টেলিকম প্রমোটর শাহিদ উসমান বালওয়া এবং বিনোদ গোয়েঙ্কার বিরুদ্ধেও।
অপর মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন এসার গ্রুপের প্রমোটর রবি রুইয়া, অংশুমান রুইয়া, লুপ টেলিকম প্রমোটর কিরণ খৈতান এবং তাঁর স্বামী আইপি খৈতান, এসার গ্রুপ ডিরেক্টর বিকাশ শরাফ।












Click it and Unblock the Notifications