"ভিন্ন দেশ" বলে কটাক্ষ! তুমুল বিতর্কে কেরলের সমাজসেবী সংস্থার নেতা, কী বললেন পালটা?

কেরলের মুসলিম অধ্যুষিত মালাপ্পুরমকে "একটি ভিন্ন দেশ" বলে কটাক্ষ শ্রী নারায়ণ ধর্ম পারিপালানা (SNDP) তথা এসএনডিপির সাধারণ সম্পাদক ভেল্লাপ্পল্লি নাতেসান। তাঁর এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। রাজ্যের বহু রাজনৈতিক নেতারাই তাঁর এমন মন্তব্যের বিরোধিতা করেছেন।

মূলত, এদিন ভেল্লাপ্পল্লি নাতেসান মালাপ্পুরম চুঙ্গাথারা অঞ্চলের একটি সমাবর্তনে যোগ দেন। সেখানেই তিনি বলেন, "আমি মনে করি না মালাপ্পুরমের টাটকা বাতাসে আপনারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেন। আমার মনে হয় না, কোনও স্বাধীন মতামতও আপনি দিতে পারবেন। মালাপ্পুরম এক ভিন্ন দেশ। এটা বিভিন্ন মানুষদের রাজ্য।"

Vellapally Natesan

এদিন তিনি আরও প্রশ্ন তোলেন, কয়েক দশকের স্বাধীনতার ফলে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি সত্যিই উপকৃত হয়েছে কিনা সেই বিষয়ে। উল্লেখ্য, ২০১১ সালের জনগণনা অনুসারে, মালাপ্পুরমের জনসংখ্যা ৪১ লক্ষেরও বেশি। যার মধ্যে ৭০% এরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। মাত্র ২৭.৬ শতাংশ হিন্দু। সমাজসেবী সংস্থা এসএনডিপি কাজ করে রাজ্যের এজহাভা সম্প্রদায়ের জন্য।

এই এজহাভা সম্প্রদায়ই কেরলের সর্ববৃহৎ হিন্দু সম্প্রদায়। এই সম্প্রদায়ের রাজ্যের মোট জনসংখ্যার ২৩ শতাংশই। এদিন এজহাভা গোষ্ঠীর হয়ে কথা বলার সময়ই মুসলিমদের কটাক্ষ করায় তুমুল বিতর্ক ভেল্লাপ্পল্লিকে নিয়ে।

এদিন এমন মন্তব্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML) নাতেসানের মন্তব্যের বিরোধিতা করেছে। দলের সভাপতি সৈয়দ সাদিক আলি শিহাব থঙ্গল স্পষ্ট করে বলেন, "যখন কেউ মালাপ্পুরম জেলার সমালোচনা করেন, তখন তারা কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সমালোচনা করেন না। আপনি এখানকার কিংবদন্তি লেখক এবং শিল্পীদেরও অপমান করছেন। এখানে অনেক ঐতিহাসিক মন্দির রয়েছে। এটি জেলা সকলের। কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের নয়।"

তীব্র সমালোচনা সত্ত্বেও, রবিবার নিজের মন্তব্যে অটল। তিনি পালটা জানান, "আমি একটি শব্দও প্রত্যাহার করব না,আমি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কী বলেছি? আমার সাম্প্রতিক বক্তৃতায়, আমি কেবল বলেছি যে মালাপ্পুরমে কোনও সামাজিক ন্যায়বিচার নেই। এটাই সত্য।"

তিনি অভিযোগ করেন, মালাপ্পুরমের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সদস্যদের সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। "আমাদের সম্প্রদায়ের মালাপ্পুরমে একটি শ্মশানও নেই। তারা দাসের মতো জীবনযাপন করছে," নাতেসান বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+