Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Sleeper: ৮টায় শ্রীনগর পৌঁছে দেবে বন্দে ভারত! ভাড়া ২০০০, অন্য কোচগুলির কত জানুন

Vande Bharat Sleeper Train: খুব শীঘ্রই দিল্লি এবং শ্রীনগরের মধ্যে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেন নিয়ে মানুষের মধ্যে উৎসাহের পারদ ক্রমশ চড়ছে। এখনও পর্যন্ত যা খবর এই দুই শহরের মধ্যে বন্দে ভারত স্লিপার (Delhi to Kashmir Vande Bharat Sleeper Train) পরিষেবা শুরু হতে পারে।

খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। নয়া এই ট্রেন (Vande Bharat Sleeper Train) কাশ্মীরের পর্যটন ব্যবস্থায় যেমন বিপ্লব আনবে, তেমনই অর্থনৈতিক ভাবেও মজবুত হবে।

Vande Bharat Exp

  • Vande Bharat Sleeper Train: সন্ধ্যা ৭টা থেকে ছাড়বে দিল্লি থেকে

প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লি থেকে শ্রীনগর পৌঁছতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগবে। রাতে দিল্লি থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার (Vande Bharat Sleeper Train) । সকালে এই ট্রেন যাত্রীদের শ্রীনগর পৌঁছে দেবে। এখনও পর্যন্ত যা খবর, সন্ধ্যা ৭টার সময় দিল্লি থেকে ছাড়বে ট্রেনটি। পরের দিন সকাল ৮টার সময় শ্রীনগর পৌঁছে যাবে। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল (USBRL) লিঙ্ক হয়ে ছুটবে দেশের প্রথম এই সেমি বুলেট।

দীর্ঘ রাস্তায় আম্বালা ক্যান্ট, লুধিয়ানা, জম্মুতাওয়াই, শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা এবং বনিহালে এই ট্রেন স্টপেজ দিতে পারে।

  • Vande Bharat Sleeper Train: কত টাকা ভাড়া হবে?

দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি এসি 3-টায়ার কোচ, চারটি এসি 2-টায়ার কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ (Vande Bharat Sleeper Train) থাকবে। দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের ভাড়া এসি 3-টায়ারের জন্য ২,০০০ টাকা থেকে, এসি 2-টায়ারের জন্য প্রায় ২,৫০০ টাকা এবং প্রথম এসির জন্য প্রায় ৩,০০০ টাকা থেকে টিকিটের দাম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

  • Vande Bharat Sleeper Train: স্লিপার সোজা শ্রীনগর যাবে?

কাশ্মীরকে গোটা দেশের সঙ্গে যুক্ত করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। আর সে লক্ষ্যেই দীর্ঘ সময় ধরে ভূস্বর্গ জুড়ে চলেছে একাধিক উন্নয়নমূলক কাজ। তৈরি হয়েছে বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজ। পাহাড় কেটে তৈরি লাইন। কার্যত রেলপথে ইতিহাস তৈরি হতে চলেছে। এবার সেই রেলপথে কাশ্মীর থেকে নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চলবে। যা খবর, স্লিপার ভার্সন সোজা শ্রীনগর পর্যন্ত চলবে না। বৈষ্ণব দেবী কাটরা পর্যন্ত যাবে। সেখান থেকে যাত্রীদের অন্য একটি বন্দে ভারত ধরতে হবে।

তবে এখনও স্পষ্ট নয়। রেলের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি। যা খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+