ভ্যাকসিনে সুরক্ষা মেলে ৯৪ শতাংশ সংক্রমণ থেকে, হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমে ৮০ শতাংশ, কেন্দ্র
ভ্যাকসিন নেওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বারবারই বলে আসছে কেন্দ্র। সাধারণ মানুষকে এই ব্যাপারে সতর্ক করছেন আধিকারিকেরা। ফের একবার নীতি আয়োগের সদস্য ড.ভিকে পাল ব্যাখ্যা দিলেন, কেন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন।
ভ্যাকসিন নেওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বারবারই বলে আসছে কেন্দ্র। সাধারণ মানুষকে এই ব্যাপারে সতর্ক করছেন আধিকারিকেরা। ফের একবার নীতি আয়োগের সদস্য ড.ভিকে পাল ব্যাখ্যা দিলেন, কেন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন।

তিনি জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমে ৭৫ থেকে ৮০ শতাংশ। পরিসংখ্যান বলছে, ভ্যাকসিন নিলে অক্সিজেনের প্রয়োজন হতে পারে ৮০ শতাংশ ক্ষেত্রে, আইসিইউ-তে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে ৬ শতাংশ ক্ষেত্রে।
এ দিন সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেওয়া হয়েছে যাতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, ৭ মে-র পর থেকে ৮৫ শতাংশ কমেছে সংক্রমণের হার। গত সপ্তাহে ৩০ শতাংশ কমেছে সেই হার।
প্রত্যেকদিনই একটু একটু করে সংক্রমণ কমছে ভারতে। পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। গত ৩ মে থেকে সুস্থতার হার বাড়তে দেখা যাচ্ছে ভারতে। বর্তমানে সেই হার ৯৬ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ মে-র মধ্যে করোনা সংক্রমণের হার কমেছে অনেক জেলায়।
দেশের ৫১৩ টি জেলায় সংক্রমণ হয়েছে মাত্র ৫ শতাংশ। লাভ আগরওয়াল আরও বলেন, তৃতীয় তরঙ্গে শিশুরা বেশি আক্রান্ত হবেন এমন ভাবার কোনও কারণ নেই।
সমীক্ষায় দেখা গিয়েছে সব বয়সেই ইমিউনিটির হার প্রায় সমান। কিন্তু সরকার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনও খামতি রাখছে না।












Click it and Unblock the Notifications