দৈনিক সংক্রমণ কমলেও ভ্যাকসিন ঘাটতির জন্য দেশে ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে টিকাকরণ
ভ্যাকসিন ঘাটতির জন্য দেশে ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে টিকাকরণ
দেশে ভ্যাকসিন পরিচালনায় গরমিল ও তার ফলে অনবরত ঘাটতির কারণে দৈনিক টিকাকরণ অনেক হ্রাস পেয়েছে। এক রিপোর্টে জানা গিয়েছে, ২৩ মে প্রতি দশ লক্ষে কমেছে ৯৮০ জন, একসপ্তাহ আগে তা প্রতি দশ লক্ষে কমেছিল ১৪৫৫ জন এবং যা বিশ্বের প্রতি দশ লক্ষে ৩,৫৬৪ জনের বিপরীত।

কমেছে দৈনিক সংক্রমণ
একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতে মহামারি রোগের ক্রমাগত পতন একমাত্র আশার আলো দেখাচ্ছে। ২৩ মে শেষ হওয়া সপ্তাহে প্রতিদিনের দৈনিক কেস ২২ শতাংশ কমেছে যা ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহের দিকেও নিম্নমুখী হচ্ছে, যা এই সপ্তাহের আগে ১৫ শতাংশের চেয়েও দ্রুত কমছে। এর অর্থ হল, ৬ মে এই সংক্রমণ শিখরে পৌঁছেছিল যখন দেশে একদিনে ৪.১৪ লক্ষ কেস ধরা পড়ে।

দৈনিক সংক্রমণ ২ লক্ষের নীচে
১৬ মের সপ্তাহে ৩.৩ লক্ষ দৈনিক কেস থেকে নেমে তা আড়াই লক্ষে এসে ঠেকেছে নতুন করোনা কেসগুলি। আরও উল্লেখযোগ্য হল মঙ্গলবার দৈনিক কেসের বোঝা ২ লক্ষের গণ্ডি থেকে নেমে এসেছে গত ২৪ ঘণ্টার মধ্যে, মঙ্গলবার দৈনিক করোনা কেস সনাক্ত হয়েছে ১,৯৬,৪২৭টি।

ভ্যাকসিন ডোজের অভাবে টিকাকরণ হ্রাস
অন্যদিকে ভ্যাকসিনের ঘাটতির কারণে ২৩ মে পর্যন্ত টিকাকরণের হারও কমছে দেশে। দৈনিক টিকাকরণের হার প্রতি দশ লক্ষে ৯৮০ জন করে কমেছে, যা এক সপ্তাহ আগেও প্রতি দশ লক্ষে ১,৪৫৫ ছিল, ৩৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছে টিকাকরণ। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে এই পরিসংখ্যান প্রতি দশ লক্ষে গড়ে ৩,৫৬৪। যদিও মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লিতে তাদের জনসংখ্যার অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণ ভালোই এগোচ্ছিল কিন্তু এই তিন রাজ্যে মে মাসে টিকাকরণ কর্মসূচি বাধাপ্রাপ্ত হয় ভ্যাকসিনের অভাবের জন্য। তবে ভ্যাকসিনের উপলব্ধতা সময় নেবে বলে টিকাকরণের গতিও আরও ধীর হবে।

ভ্যাকসিন ডোজ ব্যবহার
ইতিমধ্যেই ২৮,৪১,১৫১ টি সেশনের মাধ্যমে মোট ১৯,৮৫,৩৮,৯৯৯ ভ্যাকসিন ডোজ ব্যবহার হয়েছে দেশে। এরমধ্যে ৯৭,৭৯,৩০৪ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ পেয়ে গিয়েছেন এবং ৬৭,১৮,৭২৩ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১ মে থেকে শুরু হওয়া ১৮-৪৪ বছর নাগরিকদের টিকাকরণে মোট ১,১৯,১১,৭৫৯ জন সুবিধাভোগী প্রথম ডোজের টিকা নিয়েছেন। মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২.৮২ লক্ষ ভ্যাকসিন ডোজ এখনও পর্যন্ত ব্যবহৃত হয়েছে ১৮-৪৪ বছর বয়সীদের জন্য।












Click it and Unblock the Notifications