পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রর পর প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডের ট্যাবলো বাতিল করল কেন্দ্র
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর এবার উত্তরাখণ্ডের ট্যাবলোকেও বাতিল করল মোদী সরকার। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরাখণ্ডের ট্যাবলোও থাকছে না।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর এবার উত্তরাখণ্ডের ট্যাবলোকেও বাতিল করল মোদী সরকার। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরাখণ্ডের ট্যাবলোও থাকছে না। ট্যাবলোর বিষয় তেমন গ্রহনযোগ্য নয় জানিয়ে বাতিল করা হয়েছে উত্তরাখণ্ড রাজ্য সরকারের আবেদন।

উত্তরাখণ্ডের তথ্য সংস্কৃতি দফতরের ডেপুটি ডিরেক্টর কে এস চৌহ্বান জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তিনটি বিষয়ের প্রস্তাব দিয়ে ট্যাবলোর জন্য আবেদন পাঠানো হয়েছিল। তার একটিও গ্রহন যোগ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের পদ্মশ্রী সম্মানিত সমাজকর্মী েশখর পাঠক। তিনি দাবি করেছেন, উত্তরাখণ্ডের সংস্কৃতি অত্যন্ত উন্নত। তারপরেও মোদী সরকার এই রাজ্যের ট্যাবলো বাতিল করেছে যা অত্যন্ত দুঃখজনক। উত্তরাখণ্ডের ভাষা, সাহিত্য, সঙ্গীতের ভিন্ন ধারা রয়েছে। ভারতের সংস্কৃতিকে যা আরও সমৃদ্ধ করে। মোদী সরকারের এই পদক্ষেপ মেনে নিতে পারছেন না তিনি।












Click it and Unblock the Notifications