Uttarakhand: জ্বলছে পাহাড়, বন্ধ স্কুল-ইন্টারনেট পরিষেবা, শতাধিক পুলিশ কর্মী আহত, কেমন আছেন পর্যটকরা
উত্তাল হয়ে উঠেছে উত্তরাখণ্ড। হঠাৎ করে গতকাল থেকে দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল উত্তরাখণ্ডের হরদৌনি। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কার্ফু। এখনও পর্যন্ত সংঘর্ষে ৩ থেকে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। দেখা মাত্র গুলির নির্দেশ জারি করেছে উত্তরাখণ্ড সরকার।
পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে স্কুল কলেজ, দোকান-পাট। গোটা গ্রাম থমথমে হয়ে রয়েছে। আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন বাসিন্দারা। পুরোটাই গুজবকে কেন্দ্র করে এই অশান্তি বলে দাবি করেছে পুলিশ প্রশাসন।

নৈনিতাল জেলার মধ্যে পড়ে হবদোয়ানি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর বেআইনিভাবে তৈরি মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বনভোলপুরা এলাকায় একের পর এক জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত থেকেই কার্ফু জারি করা হয়েছে। কোনও রকম হিংসাত্মক কার্যকলাপ দেখলেই দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।
জেলা শাসক জানিয়েছেন ইতিমধ্যেই ৩ থেকে ৪ জনের মৃত্যু হয়েছে সেখােন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক পুলিশ কর্মীও সংঘর্ষে আহত হয়েেছন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন সরকারি জমিতে বেআইনি ভাবে মাদ্রাসাটি তৈরি করা হয়েছিল। এই নিয়ে আগেও মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিস জারি করা হয়েছিল। কিন্তু তারা তাতে কোনও আমোল দেয় নি।
সেই মাদ্রাসা ভাঙতে গিয়েছিল পুলিশ এবং পুরকর্মীরা তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হলদোয়ানি থানার সামনে কয়েকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই গোটা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জেলা শাসক জানিয়েছেন পুরো সংঘর্ষের নেপথ্যে একটি পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications