উত্তরাখণ্ডে ২০২ জনের খোঁজ চলছে, বাংলার ৫ জনকে নিয়ে উদ্বেগ
বিধ্বংসী তুষার ধস এদিন চোখের নিমেষে উত্তরাখণ্ডের বুকে একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে। মুহূর্তে ১০০ থেকে ১৫০ জনের মতো মানুষের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন এক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন নিতে শুরু করেছে একাধিক ব্যবস্থা। ঘটনায় নরেন্দ্র মোদীর তরফেও এসেছে আশ্বাসবার্তা।

রাইনি গ্রাম থেকে আরও ২ টি দেহ উদ্ধার উত্তরাখণ্ডে। চামোলির পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।
Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat takes stock of the situation in areas affected due to glacier disaster in Chamoli. pic.twitter.com/x5OS6GUqaX
— ANI (@ANI) February 9, 2021
সুড়ঙ্গের মধ্যে আইটিবিপির রুদ্ধশ্বাস অপারেশন চলেথছে চামোলিতে।
#WATCH: Indo-Tibetan Border Police personnel rescued people who were trapped in a tunnel in Chamoli on 7th February.
— ANI (@ANI) February 9, 2021
Rescue operation is underway at another tunnel where around 35 people are trapped, as per DGP Uttarakhand.
(Video source: ITBP) pic.twitter.com/x4EexJkjL7
উত্তরাখণ্ডে ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের প্রতিনিধি জাহিদ হাফিজ চৌধুরী। তাঁর টুইট বার্তা, উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেক অমূল্য প্রাণ হারিয়েছে। অত্যন্ত দুখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। আমরা প্রার্থনা করছি, নিখোঁজদের সুরক্ষা ও উদ্ধার কাজ যেন সফল হয়।
প্রাকৃতিক বিপর্যয়ের পরে ভারতকে যে কোনও রকম সাহায্য করতে প্রস্তুত রয়েছে ব্রিটেন৷ জানিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি টুইটে লেখেন, 'উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ফলে বন্যা বিধ্বস্ত এলাকায় অসহায় ও উদ্ধারকর্মীদের পাশে আছি। ব্রিটেন ভারতের পাশে আছে। যে কোনও সাহায্যের জন্য ব্রিটেন প্রস্তুত।'
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক একটি বিবৃতি দিয়ে বলেন, 'রবিবার ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে হওয়া প্রবল বন্যায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ নিখোঁজ হয়ে পড়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। দুর্গতদের পরিবার ও ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।'
READ MORE












Click it and Unblock the Notifications