Uttarakhand Election 2022: ফল প্রকাশের আগেই 'প্ল্যান বি' নিয়ে কাজ শুরু বিজেপির! চিন্তায় কংগ্রেস
মধ্যে দুটো দিন। তারপরেই অন্য চারটি রাজ্যের সঙ্গে উত্তরাখণ্ডের (uttarakhand) ভোট গণনা। ১০ মার্চ বৃহস্পতিবার ফলাফল (result) ঘোষণা। তবে রাজনৈতিক মহলের আশঙ্কা উত্তরাখণ্ডে এবার ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যে দুটো দিন। তারপরেই অন্য চারটি রাজ্যের সঙ্গে উত্তরাখণ্ডের (uttarakhand) ভোট গণনা। ১০ মার্চ বৃহস্পতিবার ফলাফল (result) ঘোষণা। তবে রাজনৈতিক মহলের আশঙ্কা উত্তরাখণ্ডে এবার ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিয়ে অবশ্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বিজেপির (bjp) সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya) রবিবার দেরাদুন পৌঁছনোয় সেই জল্পনা আরও জোরদার হয়েছে।

'ব্যক্তিগত' কারণে উত্তরাখণ্ডে
রাজনৈতিক মহলে কৈলাশ বিজয়বর্গীয় পলিটিক্যাল স্পিন ডক্টর নামে পরিচিত। তবে তিনি বিভিন্ন নেতার দলবদলের উদ্যোগ নিলেও বিজেপি সুবিধা করতে পারেনি পশ্চিমবঙ্গে। সেই পরিস্থিতি উত্তরাখণ্ডে তৈরি হবে না বলেই মনে করছে গেরুয়া শিবির। তাঁর দেরাদুনে যাওয়ার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কারণ ব্যক্তিগত। তবে রবিবার সন্ধেয় তিনি রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। যার মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও।

আলোচনায় কৌশল নির্ধারণ
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় ফলাফল পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত উত্তরাখণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৭০। সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে অন্তত ৩৬ টি আসনে জয়ী হতে হবে। কিন্তু যদি বিজেপি তা না পায়, সেই পরিস্থিতিতে সরকার গঠন কীভাবে, তা নিয়ে আলোচনা হয় বলেই সূত্রের খবর।

সরকার গঠনে বড় ভূমিকা হতে পারে বিএসপি ও ইউকেডির
৭০ টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৬১ টি আসনে সরাসরি লড়াই করছে। বাকি নয় আসনে লড়াই করছে নির্দলীয়, বিএসপি কিংবা ইউকেডি প্রার্থীরা। ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হলে এঁরাই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি দাবি করেছে, হরিদ্বার জেলায় তাদের প্রভাব রয়েছে। এছাড়াও অন্যতম আঞ্চলিক দল ইউকেডি দুটি আসনে জয়ী হতে পারে। এছাড়াও বাকি চারটি আসনে অন্য একটি আঞ্চলিক দল কিংবা নির্দলীয়রা শক্তিশালী অবস্থানে রয়েছে। এবার লাকসার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএসপির প্রাক্তন বিধায়ক মহঃ
শেহজাদ। তিনি জানিয়েছেন, কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, কিংবা তিনিও কারও সঙ্গে কথা বলেননি। তিনি জানিয়েছেন, জিতলে মায়াবতীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএসপি নেতা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন, যে সময় লাকসার আসন থেকে বিজজেপির প্রার্থী সঞ্জয় দুপ্তা দলের রাজ্য সভাপতি মদন কৌশিকের বিরুদ্ধে বিএসপি প্রার্থীকে সাহায্য করার অভিযোগ করেছিলেন।

বিজেপির সঙ্গে যোগাযোগ কংগ্রেস নেতাদের
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বদ্রীনাথ আসনের বিজেপির বিধায়ক মহেন্দ্র ভাট সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন দলের তরফে কংগ্রেসের সম্ভাব্য বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেছেন, এর আগেও কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেস ছাড়াও অন্যদলের সম্ভাব্য জয়ীদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

চিন্তায় কংগ্রেস
কংগ্রেস পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তবে কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত দাবি করা হচ্ছে, তারা নিজেরাই উত্তরাখণ্ডে সরকার গঠন করবে। তবে বিজেপি যে তাদের বিধায়কদের ভাঙাতে পারে, সেসম্পর্কেও খবর রয়েছে তাদের কাছে। রাজ্য কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপি সবসময়ই ঘৃণ্য কৌশল নিয়ে থাকে। তবে তারা তা পরাস্ত করবেন। জয়ের পরেই বিধায়কদের অন্য রাজ্যে পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য কংগ্রেসের তরফে।
তবে সূত্রের খবর অনুযায়ী, আগেকার গোয়া, মধ্যপ্রদেশ এবং কর্নাটকের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ভোট গণনা শেষ হওয়ার পরেই জয়ী কংগ্রেস বিধায়কদের রাজস্থানে পাঠানোর পরিকল্পনা করেছে কংগ্রেস হাইকমান্ড।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications