করোনার জেরে শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
হাসপাতালে ভর্তি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে৷ রবিবার (২৭ ডিসেম্বর) হালকা জ্বর নিয়ে তিনি ভরতি হন দুন হাসপাতালে৷ ১৮ ডিসেম্বর কোভিড আক্রান্ত হন তিনি৷ পরে তিনি হোম আইসোলেশনে থাকেন৷ গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ সেই কারণেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷

অগাস্টে করোনা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের তিন কর্মচারী৷ সেপ্টেম্বরে কোরোনা আক্রান্ত হন তাঁর স্পেশাল ডিউটি অফিসারও৷ এই দুটি সময়েই তিনি নিজেকে হোম আইসোলেট করেছিলেন৷ ১৮ ডিসেম্বর কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনকেই বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
ডাক্তারের বক্তব্য, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ হালকা জ্বর এখনও আছে৷ এছাড়া কোনও শারীরিক জটিলতা নেই৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উত্তরাখণ্ডে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৪৪৪৷ সুস্থতার সংখ্যা ৮২,২৯৮৷ মৃত ১,৪৭৬৷












Click it and Unblock the Notifications