করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ পরিস্থিতি উত্তর প্রদেশ ও দিল্লিতে, পরিসংখ্যান একনজরে

করোনা পরিস্থিতির জেরে ভয়াবহ পরিস্থিতি উত্তর প্রদেশ ও দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৩,১০৬ জন। সুস্থতার সংখ্যা গত ১ দিনে ১৪,১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে ১৮৭ জনের মৃত্যুর খবর এসেছে যোগী রাজ্য থেকে।

করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ পরিস্থিতি উত্তর প্রদেশ ও দিল্লিতে

এদিকে, মঙ্গলবার উত্তরপ্রদেশে মৃত্যুর সংখ্যা ছাড়ায় দশ হাজার। এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ১৬২ জন। অন্যদিকে এই রাজ্যে করোনায় নতুন কেসের সংখ্যা ২৯,৭৫৪টি, যা সংক্রমণের সংখ্যাকে ৯ লক্ষে নিয়ে গিয়েছে। মঙ্গলবার একদিনে ১৬৭ জনের মৃত্যু হয়। যা সর্বোচ্চ দৈনিক গণনা হিসাবে ধরা হয়েছে এবং রবিবার একদিনে আক্রান্ত হন ৩০,৫৯৬ জন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের ২৪ হাজারের ঘরে। এদিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া দাঁড়ায় ২৪,৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪,৬০০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের।

প্রসঙ্গত এই দুই এলাকার মধ্যে উত্তর প্রদেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৯৪২৫১১জন, অ্যাক্টিভ কেস ২৪২২৬৫ জন। সুস্থতার সংখ্যা ৬৮৯৯০০ জন, মৃতের সংখ্যা মোট ১০,৩৪৬ জন। এদিকে, মঙ্গলবার রাতে দিল্লির বেশ কিছু হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেনের মজুত ছিল মাত্র কয়েক ঘণ্টার জন্য আবার অনেক হাসপাতালে তা শেষ হয়ে গিযেছিল। এদিকে রাজধানী দিল্লি প্রবলভাবে আক্রান্ত করোনার জেরে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯৩০,১৭৯জন। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,৩৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ৮৩১৯২৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+