নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদের ঝড়ের মধ্যে পিএফআই-কে নিয়ে বড় ঘোষণার পথে যোগী সরকার
নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদের ঝড়ের মধ্যে পিএফআই কে নিষিদ্ধ ঘোষণার পথে যোগী সরকার । এর আগে গত ১১ ডিসেম্বরের পর নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে গোটা দেশের বিভিন্ন অংশে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায়। একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশেও। এরপরই গোটা বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় যোগী সরকার।

নাগরিকত্ব ইস্যুতে চূড়ান্ত উত্তেজনার মধ্যেই এবার যোগী সরকার বিক্ষোভকারীদের নিয়ে একর পর এক চূড়ান্ত পদক্ষেপের পথে পা বাড়িয়ে চলেছে। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের ২৮ টি পরিবারকে নোটিস পাঠিয়ে দিয়েছে যোগী সরকার। এবার সেখানের পপুলার ফ্রন্ড অফ ইন্ডিয়া নামের সংগঠনকে নিয়ে বড় পদক্ষেপের পথে এগিয়ে যেতে চলেছে সরকার। সংগঠনকে যাতে নিষিদ্ধ ঘোষণা করা হয় তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠিও পাঠিয়েছে সরকার।
প্রসঙ্গত, পিএফআই হল স্টুডেন্টস ইসলামিক মুভমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে পিএফআই।২০১০ সাল থেকে পিএফআই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে খবর। আর এই সংগঠনই উত্তরপ্রদেশে নাগরিকত্ব ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত করার নেপথ্যে অন্যতম কারণ বলে দাবি যোগী সরকারের। ফলে এবার এই সংগঠন নিয়ে বড়সড় পদক্ষেপের পথে যোগী সরকার।












Click it and Unblock the Notifications