UP election 2022: প্রথম মনোনয়নে চমক মুখ্যমন্ত্রীর, গোরক্ষপুরে যোগীর সঙ্গী হলেন অমিত শাহ
UP election 2022: প্রথম মনোনয়নে চমক মুখ্যমন্ত্রীর, গোরক্ষপুরে যোগীর সঙ্গী হলেন অমিত শাহ
মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী। তাতে যে চমক থাকবে তাতে কোনও সন্দেহ নেই। সেটাই হল যোগীর মনোননয়ন ঘিরে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে গোরক্ষপুরে মনোনয়ন জমা দিলেন যোগী আদিত্যনাথ। এই প্রথম বিধানসভায় তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। এর আগে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি কিন্তু বিধানসভা নির্বাচনে এই প্রথম।

গোরক্ষপুরের ৫ বারের সাংসদ যোগী আদিত্যনাথ। ২০১৭-র বিধানসভা নির্বাচনের পর তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন। তারপরে এই প্রথম বিধানসভা ভোটে প্রার্থী হলেন তিনি। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে গোরক্ষপুর মন্দিরে পুজো দেন তিনি। গোরক্ষপুর প্রথম থেকেই যোগী আদিত্যনাথের ভোট কেন্দ্র। এই কেন্দ্রে তাঁর শক্তিবেশি। সেকারণেই বিধানসভা ভোটেও আর কোনও কেন্দ্রে প্রার্থী হননি তিনি। বিজেপিও সে সাহস দেখাননি। পর পর পাঁচবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় অমিত শাহ ছাড়াও ছিলেন একাধিক প্রথম সারির বিজেপি নেতা। করোনা সংক্রমণের কারণে তেমন জাঁক জমক করে মিছিল করে না যাওয়া হলেও অমিত শাহ নিজে গিয়েছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গত তিন দিন ধরে যোগী আদিত্যনাথের হয়ে প্রচার করছেন অমিত শাহ। একের পর এক নিশানা করে চলেছেন অখিলেশ যাদবকে। ভোটে প্রবল প্রতিপক্ষ অখিলেশ যাদব। প্রথমে অখিলেশ যাদব নিজে ভোটে দাঁড়াবেন না বলেছিলেন। তারপরে অবশ্য সিদ্ধান্ত বদল করেন। তিনি নিজে প্রার্থী হবেন বলে মনোনয়ন জমা দিেয়ছেন।
গত তিনদিনের প্রচারে লাগাতার অখিলেশ যাদবকে নিশানা করেছেন তিনি। অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন যে অমিত শাহ অভিযোগ করেছিলেন উত্তর প্রদেশে যোগীর শাসনকালে মাফিয়া গুণ্ডাদের ঠিকানা হয়েছে জেল। র আগে সমাজবাদী প্রার্টির প্রার্থী তালিকায় দেখা যেত তাঁদের। যোগী আসার পরেই উত্তর প্রদেশে মাফিয়া রাজের অবসান হয়েছে বলে সমাজবাদী পার্টিকে তীব্র নিশানা করেছেন অখিলেশ যাদব। উত্তর প্রদেশের করোনা পরিস্থিতিও কড়া হাতে মোকাবিলা করেছেন যোগী। সর্বাধিক করোনা টিকাকরণ হয়েছে যোগীর রাজ্যে। কোনও রাজ্যে এক করোনা টিকাকরণ হয়নি এর আগে।
প্রথমে যোগী আদিত্যনাথকে অযোধ্যা কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছিল বিজেিপ। কিন্তু পরে গোরক্ষপুরে সিলমোহর দেয়। যোগীর নিজের কেন্দ্র থেকেই প্রার্থী করার কথা ঘোষণা করে বিজেপি। প্রথম তািলকাতেই তার নাম ঘোষণা করেছিল বিজেপি। তারপরেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের নাম কারনাল কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস এবার কোনও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে লড়ছে না। প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে লড়াই করছে। তবে প্রিয়াঙ্কা গান্ধী এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications