Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের

আমেরিকা থেকে ফোন এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। টেলিফোনে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। দুই দেশের নেতার মধ্যে কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

হ্যারিসের ফোন মোদীকে

হ্যারিসের ফোন মোদীকে

করোনা ভ্যাকসিন নিয়ে ভারতরে সাহায্যের উদ্যোগ নিল আমেরিকা। আমেরিকার কাছ থেকে করোনা টিকার কাঁচামাল বেশি করে চেয়েছিল ভারত। প্রথমে আমেরিকা নিমরাজি হলেও। পরে রাজি হয়। তারপরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের সঙ্গে এখনও ভারতের যোগাযোগ রয়েছে। এখন ভারতে তাঁর মামারা বসবাস করেন।

ভ্যাকসিন নিয়ে আলোচনা

ভ্যাকসিন নিয়ে আলোচনা

কেন্দ্রের তরফে জানানো হয়েছে সম্ভবত করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে। আমেরিকা ভ্যাকসিনের অন্যান্য দেশকেও দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে অন্যান্য দেশকে ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ নিয়েছে বাইডেন সরকার।সম্ভবত সেই ইস্যুতেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করা বলে মনে করা হচ্ছে।

অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেরও ফোন

অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেরও ফোন

শুধু ভারতের প্রধানমন্ত্রী নয় হ্যারিস আরও অন্যদেশের প্রধানদের এই একই ইস্যুতে ফোন করেছিলেন। মেক্সিকো, গুয়াতেমালা, ক্যারবিয়ান কমিউনিটির প্রধানের সঙ্গে কথা বলেছেন হ্যারিস। বাইডেন এবং হ্যারিস প্রশাসন জানিয়েছে আমেরিকা ২৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন অন্যান্য দেশকে সরবরাহ করে সাহায্য করবে। সেই কারণেই এই ফোন বলে মনে করা হচ্ছে।

টিকাকরণে জোর

টিকাকরণে জোর

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে টিকাকরণ জরুরি বলে মনে করছে গবেষকরা। যেভাবেই হোক টিকাকরণ পর্যাপ্ত করার কথা বলছেন তাঁরা। আমেরিকাও তাতে সম্মতি জানিয়েছে। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যাঁরা টিকা নিয়ে নিয়েছেন তাঁদের আর মাস্ক পরতে হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+