উত্তরপ্রদেশ পুলিশের কোনও বাধা আটকাতে পারলোনা প্রিয়াঙ্কাকে, স্ত্রী-র জন্য গর্বিত রবার্ট

উত্তরপ্রদেশ পুলিশের কোনও বাধা আটকাতে পারলোনা প্রিয়াঙ্কাকে, স্ত্রী-র জন্য গর্বিত রবার্ট

রাজনীতির ময়দানে অদম্য লড়াইয়ের মানসিক দৃঢ়তা যে কোনও প্রতিবন্ধকতাই মানেনা তা আরও একবার প্রমাণ করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। শত বাধা, বিপত্তি সত্ত্বেও সহজে দমবার পাত্রী যে প্রিয়াঙ্কা নন, তাও আরও একবার দেখিয়ে দিলেন তিনি। আর তা দেখে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে তার স্বামী রবার্টের টুইট, "মানুষের প্রতি সহানুভূতিশীল এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি তোমার প্রতি গর্বিত। যা করেছো, ঠিক করেছো। মানুষের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানো কোনও অপরাধ নয়।"

উত্তরপ্রদেশ পুলিশের কোনও বাধা আটকাতে পারলোনা প্রিয়াঙ্কাকে, স্ত্রী-র জন্য গর্বিত রবার্ট


ঘটনার সূত্রপাত শনিবার। লখনউয়ে0 কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। অনুষ্ঠানের শেষে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারপুরীর পরিবারের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রসঙ্গত, দারপুরীকে সিএএ বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

দারপুরীর বাড়ি যাওয়ার পথেই মাঝপথে প্রিয়াঙ্কার কলভয় আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ মহিলা পুলিশ কর্মীরা তাকে ঘিরে ধরে আটকানোর চেষ্টা করে এবং একজন তাঁর গলাও টিপে ধরেন। অন্য এক মহিলা পুলিশ কর্মী তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেন বলেও অভিযোগ। কিন্তু তার পরেও দমেননি প্রিয়াঙ্কা। এরপর এক সমর্থকের স্কুটারে চেপে দানাপুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা। ফের পথ আটকানো হলে হেঁটেই বাকি পথ যান সোনিয়া কন্যা।

এ প্রসঙ্গে রবার্ট ফের টুইট করে বলেন, "যে ভাবে প্রিয়াঙ্কার সঙ্গে দুর্ব্যবহার করেছেন উত্তরপ্রদেশের মহিলা পুলিশ-কর্মীরা, তাতে খুবই আশ্চর্য হচ্ছি। এক জন প্রিয়াঙ্কার গলা টিপে ধরেছিলেন। অন্য জন্য তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। তবে তার পরেও প্রিয়াঙ্কা ওই পরিবারের সঙ্গে দেখা করেছেন। ওঁর দৃঢ়তার জন্যই এটা সম্ভব হয়েছে।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+