অষ্টধাতুর প্রাচীন মুদ্রা স্বপ্নের রাম মন্দিরে দান করবেন উত্তরপ্রদেশের এই মুসলিম ব্যক্তি
অষ্টধাতুর প্রাচীন মুদ্রা রাম মন্দিরে দান করবেন উত্তরপ্রদেশের এই মুসলিম ব্যক্তি
অযোধ্যার রাম মন্দিরকে অষ্টধাতুর তৈরি প্রাচীন মুদ্রা দেবেন বলে স্থির সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের এক মুসলিম ব্যক্তি। আজমগড় জেলার বাসিন্দা সৈয়দ মহম্মদ ইসলাম এই মুদ্রা রাম মন্দির নির্মাণ কাজের জন্য দেবেন বলে জানা গিয়েছে।

রাম–সীতা–হনুমানের ছবি দেওয়া মুদ্রা
ওই মুদ্রার ওপরে ভগবান রাম, সীতা ও হনুমানের ছবি রয়েছে এবং এর মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। সীতারাম এলাকার বাসিন্দা ইসলামের কথানুযায়ী তিনি ওই মুদ্রাটি খুঁজে পেয়েছিলেন যখন তিনি তাঁর গ্রামের পৈতৃক বাড়িকে পুর্ননির্মাণ করছিলেন। ইসলাম বলেন, ‘৩০ নভেম্বর, ২০১৯ সালে বাড়ির স্তম্ভ যখন খনন করা হয় তখন এই দু'টি মুদ্রা পাই। আমি ঠিক করি যে এটি মন্দির নির্মাণের জন্য দিয়ে দেব। আমি শীঘ্রই অযোধ্যায় যাব এবং এই মুদ্রাটি রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের, যারা এই মন্দির নির্মাণ করছে, তার চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপাল দাসকে দিয়ে দেব।'

দু’টি মুদ্রার মধ্যে একটি মুদ্রা বিক্রি হয়ে যায়
যদিও সম্প্রতি ওই মুসলিম ব্যক্তি যখন কিছু কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন তখন ওঁনার স্ত্রী কনিজা ফতিমা স্থানীয় গয়নার দোকানে গিয়ে ৩ লক্ষ টাকায় এটি বিক্রি করে দেন। ইসলাম জানিয়েছেন যে তিনি মহন্তকে অনুরোধ করবেন যে এই মুদ্রাটি বিক্রি করে সেই অর্থ নির্মাণের কাজে ব্যবহার করুক।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক
ইসলাম জানিয়েছেন যে রাম মন্দির নির্মাণে তাঁর এই অবদান অবশ্যই অন্য মুসলিমদের অনুপ্রাণিত করবে যাতে তাঁরাও একই ধরনের অনুদান রাম মন্দিরে দেড় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।












Click it and Unblock the Notifications