বিয়ে করতে দেরিতে এলেন বর, রাগে অন্য যুবককে বিয়ে কনের
বিয়ে করতে পৌঁছাতে একটু দেরি হয়। আর এর জেরেই চূড়ান্ত লোকশান। যার জীবনসঙ্গী হবেন বলে সেখানে গেলেন, তিনি বিয়ে করেছেন অন্যা কাউকে। এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বিজনরে। বিয়ে করতে পৌঁছাতে দেরি হয় বরের।
বিয়ে করতে পৌঁছাতে একটু দেরি হয়। আর এর জেরেই চূড়ান্ত লোকশান। যার জীবনসঙ্গী হবেন বলে সেখানে গেলেন, তিনি বিয়ে করেছেন অন্যা কাউকে। এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বিজনরে। বিয়ে করতে পৌঁছাতে দেরি হয় বরের। এর জেরে সেই বিয়ে বাতিল করে কনে তাঁর এক প্রতিবেশীকে বিয়ে করে ফেললেন।

বিয়েটা হওয়ার কথা ছিল দুপুর দুটোয়। তবে বরযাত্রীর পৌঁছাতে রাত হয়ে যায়। আর এতেই চটে যায় কনে ও তাঁর পরিবার। এর আগে ক্রমাগত পণের দাবিতেও ক্ষুব্ধ ছিল পরিবার আর সেই রাগ আরও বাড়ে যখন বিয়ের লগ্ন পার হয়ে গেলেও বিয়ে করতে পৌঁছআতে ব্যর্থ হয় বর।
স্থানীয় পুলিশ জানায়, এই পরিস্থিতিতে মেয়েটি তাঁর এক প্রতিবেশীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গ্রামেরই একটি কমিউনিটি হলে সেই বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর সে স্বসুরবাড়ি না গিয়ে যেই যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার জন্য অপেক্ষা করে যাতে তাকে চমকানোর জন্য।
কনের পরিবার অভিযোগ করে, যুবকের বাড়ি থেকে অনবরত নগদ ও মোটোরবাইকের দাবি করা হচ্ছিল। এদিকে বরের পরিবার দাবি করে কনেপক্ষ তাদেরকে মারধর করে। শেষমেষ পুলিশ ডেকে এনে বিষয়টির মীমাংশা করা হয়।
এক পুলিশ আধিকারিক বলেন, 'উভয় পক্ষই পুলিশের কাছে দ্বারস্থ হয়। তবে কনে সেই বরকে আর বিয়ে করতে চায়নি। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ জানায়নি।'












Click it and Unblock the Notifications