Yogi Adityanath: যোগী আদিত্যনাথ 'পার্সন অফ অ্যাকশনে'র প্রতীক! প্রশংসায় ভরালেন উপরাষ্ট্রপতি ধনখড়
Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পার্সন অফ অ্যাকশনের প্রতীক হয়ে উঠেছেন। এমনটই মন্তব্য করেছেন, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যোগী আদিত্যনাথ তাঁর সঙ্গে কথা বলতে চান শুনে তিনি আনন্দিত হয়েছিলেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।
গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেছেন, সবাই উত্তর প্রদেশের অতীত পরিস্থিতি সম্পর্কে জানেন। আইনশৃঙ্খলা থেকে উন্নয়ন নিয়ে রাজ্যের সবাই উদ্বেগে থাকতেন। কিন্তু আইনশৃঙ্খলার প্রশ্নে আজ এই রাজ্য শুধু দেশেই নয়, বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

উপরাষ্ট্রপতি বলেছেন, আইনের পেশায় দীর্ঘদিন যুক্ত থাকার কারণে শিল্প জগতের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সেদিক থেকেই তিনি খবর পেয়েছেন, উত্তর প্রদেশ প্রিমিয়াম ক্যাটেগরিতে শিল্পের জন্য পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। এই খবরে তিনি খুশি বলেও মন্তব্য করেছেন।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। সেই কারণে তিনি চ্যান্সেলরের ভূমিকার সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলিকে স্বীকার করে নিয়ে বলেছেন, গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানটি অন্যগুলির থেকে আলাদা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে জগদীপ ধনখড় বলেছেন, সমাবর্তন অনুষ্ঠানে তিনি যা জানতে চেয়েছিলন, মুখ্যমন্ত্রী হিসেবে আরও কার্যকরভযাবে প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, এই মুখ্যমন্ত্রীর বক্তৃতা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নয়, বরং একজন আধ্যাত্মিক নেতার, একজন রাষ্ট্রনায়ক, একজন শিক্ষাবিদ এবং একজন দূরদর্শী ব্যক্তির।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, একটা সময় ছিল, যখন কিছু লোক আইনব্যবস্থাকে কুক্ষিগত করেছিল। আর আজ রাজ্যে আইনের শাসন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তর প্রদেশে এখন, যে যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকেই আইনের কাছে দায়বদ্ধ।
উপরাষ্ট্রপতি বলেছেন, এটা তাঁকে দুঃখ দেয়, যখন তিনি দেখেন, একজন সংসদ সদস্য, হার্ভার্ডে গিয়ে দাবি করেন, ভারতে গণতন্ত্র বিপন্ন। তিনি দাবি করেন, ভারত বিশ্বের একমাত্র দেশ, যেখানে গণতন্ত্র গ্রাম থেকে সংসদ পর্যন্ত রয়েছে।
তিনি আরও বলেন, আজ যখন ভারত এগিয়ে যাচ্ছে, সেই সময় মুষ্টিমেয় কিছু লোক ভারতকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এমন সময়ে যুবকদের চুপ করে থাকা উচিত নয়। উপরাষ্ট্রপতি অতীতে সিস্টেমে ব্যাপাক দুর্নীতির অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে দেশে যে পরিবর্তন হয়েছে, তা তুলে ধরেন।












Click it and Unblock the Notifications