সহপাঠীর আত্মহত্যা! মুম্বই পুলিশের হাতে গ্রেফতার আইআইটি বম্বের পড়ুয়া, কারণ নিয়ে জল্পনা

ছাত্র দর্শন সোলাঙ্কির আত্মহত্যার ঘটনায় মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম রবিবার ১৯ বছর বয়সী আইআইটি বম্বের এক পড়ুয়াকে গ্রেফতার করেছে। এসআইটির দাবি অনুযায়ী, তারা সোলাঙ্কির হস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। যেখানে লেখা, আমরান, তুমি আমাকে মেরেছো।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তারা অভিযুক্ত আরমানের বক্তব্য রেকর্ড করেছেন। তবে দুজনের মধ্যে বিরোধের কারণ সম্পর্কে মুখ খোলেনি সে। যে কারণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করে জানতে চায় দুজনের মধ্যে কেন বিরোধী তৈরি হয়েছিল।

iit student death

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোলাঙ্কি নামে ওই ছাত্র কোনও বিষয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে। যার জন্য আরমান তাঁকে হুমকি দিয়েছিল। প্রসঙ্গত হস্টেলে একাই থাকবেন সোলাঙ্কি। পুলিশ জানিয়েছে অন্য ছাত্রদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আত্মহত্যার ঘটনার ৫ দিন আগে সোলাঙ্কি সাম্প্রদায়িক মন্তব্য করেছিল। তারপরেই আরমান হুমকি দিয়ে বলে রেহাই পাবে না।

iit student death

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর সোলাঙ্কি ভয় পেয়ে গিয়েছিল। তারপর কয়েকবার আরমানের কাছে ক্ষমাও চায়। আত্মহত্যার একদিন আগে সোলাঙ্কির জ্বর হয়েছিল বলে জানা গিয়েছে। সোলাঙ্কি আহমেদাবাদের বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ভয়ের জন্য সে তা আর হয়নি।

পুলিশের সন্দেহ দর্শন সোলাঙ্কি আত্মহত্যা করেছে, কারণ সে আশঙ্কায় ছিল আরমার তাঁর ক্ষতি করতে পারে। তবে তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা সোলাঙ্কির আত্মহত্যার পিছনে জাতিগত কোনও বৈষম্য খুঁজে পাননি।

iit student death

সোলাঙ্কি নামে ওই ছাত্রের আত্মহত্যার পরে পুলিশ প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে। এরপর মৃত ছাত্রের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জাতিগত বৈষ্যমের কারণেই আত্মহত্যা। এরপরেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত অপর ছাত্রের বিরুদ্ধে এসসি-এসটি আইনের এফআইআর দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+