আনলক ১: ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত ৮৩৯২, এখনও পর্যন্ত সর্বাধিক, ভারতে করোনা সংক্রমণ ১.৯ লক্ষ ছাড়াল

আনলক ১: ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত ৮৩৯২, এখনও পর্যন্ত যা সর্বাধিক, ভারতে করোনা সংক্রমণ ১.৯ লক্ষ ছাড়াল

করোনা ভাইরাসে সংক্রমণ হু হু করে বাড়ছে। ২৪ ঘণ্টায় গোটা দেশে সংক্রামিত হয়েছেন ৮৩৯২ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানানো হয়েছে। গোটা দেশে করোনা সংক্রমণ ১.৯ লক্ষ ছাড়াল। এদিকে আজ থেকেই শুরু হয়েছে দেশে আনলক প্রথম পর্ব।

২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

আনলক ১-র প্রথম দিনের ভারতে করোনা সংক্রামিত ৮৩৯০ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানানো হয়েছে। ভারতে মোট করোনা সংক্রমণ ১.৯ লাখ ছাড়াল। সর্বাধিক সংক্রমণ ছড়াতে শুরু করেছে মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩০ জন। তারমধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৫৭ জন।

বিপদ বাড়ছে মহারাষ্ট্রে

বিপদ বাড়ছে মহারাষ্ট্রে

শুধু মাত্র মহারাষ্ট্রেই এক দিনে সংক্রামিত হয়েছেন ২০০০ জন। মারা গিয়েছেন ৫৭ জন। তারপরেই রয়েছে দিল্লি। ভারতে এই মুহূর্তে মোট করোনা সংক্রামিত ১৯০, ৫৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৯০,৮১৮ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪৮.১৯ শতাংশ।

আনলক ১

আনলক ১

এদিকে আজ থেকেই দেশে শুরু হয়েছে আনলক ১। কন্টেইনমেন্ট জোন ছাড়া অধিকাংশ এলাকাতেই খুলে দেওয়া হয়েছে সব কিছু। দোকান বাজার, বড় দোকান, গণপরিবহণ চালু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় খুলে গিয়েছেন সেলুন, স্পা। আজ থেকেই শুরু হয়েছে ২০০টি যাত্রীবাহী ট্রেন পরিষেবা।

 মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক

আজই প্রথম বসছে দ্বিতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। লকডাউনের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক বলে জানানো হয়েছে। একাধিক ক্ষেত্রে রদবদলের সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+