বাজেট ২০২১: নির্বাচনের আগে বাংলার মন পেতে একের পর এক ঘোষণা নির্মলা সীতারমনের

প্রথমবার পেপারলেস বাজেট পেশ হচ্ছে সংসদে। করোনা আবহে এই অভূতপূর্ব বাজেটেই রেলের জন্য বরাদ্দ হল ১ লক্ষ ১২ হাজার কোটি টাকা। নজর দেওয়া হয়েছে মেট্রো রেল পরিষেবাতেও। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। পাশাপাশি ২০ হাজার নতুন বাস নামবে রাস্তায়। ব্রডগেজ লাইনকে ১০০ শতাংশ বৈদ্যুতিন করার লক্ষ্যমাত্রা।

বাংলার জন্যে ফ্রেইট করিডর

বাংলার জন্যে ফ্রেইট করিডর

এদিন অর্থমন্ত্রী জানান, গোমো ডানকুনি ২৭৪ কিলোমিটার ফ্রেইট করিডোর তৈরি করা হচ্ছে। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেইট করিডোর তৈরি করা হবে। এছাড়া রাজ্যে তৈরি হবে ৬৭৫ কিলোমিটার রাজ্য সড়ক। কলকাতা শিলিগুড়ি সড়ক সংস্কার হবে। এর জন্য পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শহরে গ্যাস বণ্টনের পদ্ধতি

শহরে গ্যাস বণ্টনের পদ্ধতি

এদিকে অর্থমন্ত্রী দাবি করেন, দেশে দেড় লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে। বাজেটে ঘোষণা নির্মলা সীতারমনের। জাপান থেকে জাহাজ এনে ভারতে পুননির্মান করা হবে বলে এদিন জানান অর্থমন্ত্রী। এতে ১.৫ লক্ষ কর্মসংস্থান বাড়বে। এছাড়া শহরের গ্যাস বণ্টন পদ্ধতি আরও বেশি উন্নত হবে বলে দাবি করেন নির্মলা সীতারমন।

বায়ুদূষণে বরাদ্দা ২ হাজার ২০০ কোটি

বায়ুদূষণে বরাদ্দা ২ হাজার ২০০ কোটি

এদিন বাজেটে বায়ুদূষণ রোধে বরাদ্দ করা হল ২ হাজার ২০০ কোটি টাকা। শহরের গ্যাস বণ্টন পদ্ধতি আরও বেশি উন্নত হবে। আরও ১ কোটি পরিবারকে উজ্জলা যোজনার আওতায় নিয়ে আসা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিকে জিএআইএল, আইসি, এইচপিসিএল -এর বিলগ্নিকরণ করা হবে।

বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ

বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ

এদিকে এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ ১ হাজার কোটি টাকা। কর্পোরেট বন্ড মার্কেট আরও শক্তিশালী করতে হবে। সেবি আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে। বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ। এলআইসির শেয়ার বিক্রি করা হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+